এক্সপ্লোর

Narada Case 'আমার অনুমতি নেয়নি সিবিআই, রাজ্যপালের অনুমোদন বেআইনি', প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষের

সোমবার সকালে তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে গ্রেফতার করে নিজাম প্যালেসে তুলে নিয়ে আসে সিবিআই

কলকাতা: চার বিধায়ককে যে পন্থায় গ্রেফতার করেছে সিবিআই, তা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 

সোমবার সকালে তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে গ্রেফতার করে নিজাম প্যালেসে তুলে নিয়ে আসে সিবিআই। সেখানে তাঁদের গ্রেফতার করা হয়। এই তিনজনের মধ্যে ২ জন আবার রাজ্যের মন্ত্রীও বটে। 

সিবিআই সূত্রের খবর, রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চারজনকে আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। 

এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোটা গ্রেফতারি প্রক্রিয়াকে বেআইনি বলে উল্লেখ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গ্রেফতারির বিষয়ে তাঁর কাছে অনুমতি তো দূর, জানানো পর্যন্ত হয়নি।

বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সাংসদকে গ্রেফতার করতে হলে যেমন লোকসভার স্পিকারের অনুমতি প্রয়োজন, ঠিক তেমনই বিধায়ককে গ্রেফতার করতে হলে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি লাগেই। 

বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন,  বিধায়ককে গ্রেফতার করতে হলে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি নেওয়া জরুরি। এক্ষেত্রে তা নেওয়া হয়নি। এমনকী, তাঁকে জানানো পর্যন্ত হয়নি বলেও জানিয়ে রাখেন অধ্যক্ষ।

তিনি যোগ করেন, এর আগে, নারদ মামলায় কলকাতা হাইকোর্ট সুষ্পষ্টভাবে সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিল, স্পিকারের অনুমোদন নেওয়া হয়েছে কি না।  রাজ্যের তরফে বলা হয়েছিল, কোনও অনুমোদন  নেওয়া হয়নি। কোনও যোগাযোগও করা হয়নি। যার প্রেক্ষিতে হাইকোর্ট বলেছিল, স্পিকাররে অনুমতি নিতে।

বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সাংসদকে গ্রেফতার করতে হলে যেমন লোকসভার স্পিকারের অনুমতি প্রয়োজন, ঠিক তেমনই বিধায়ককে গ্রেফতার করতে হলে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি লাগেই। 

পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনকেও বেআইনি বলে উল্লেখ করেন তিনি। বলেন, অধ্যক্ষের পদ খালি থাকলে অন্য কথা। কিন্তু, এক্ষেত্রে তা খাটেনি। ফলত, রাজ্যপালের অনুমোদন দেওয়া বেআইনি। 

তিনি বলেন, আমি জানি না কোন অজ্ঞাত কারণে, সিবিআই রাজ্যপালের কাছে গেল। এমন নয় যে স্পিকারের পদ খালি ছিল। এভাবে সিবিআই গ্রেফতার করতে পারে না। 

অধ্যক্ষের মতে, রাজ্যপাল কেন এতে অনুমোদন দিয়েছে, সেটাও বিস্ময়কর। তিনি বলেন, যেভাবে চার বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই, তা সম্পূর্ণভাবে বেআইনি। কারণ, অনুমোদনটাই বেআইনি। 

যদিও, সিবিআই-এর তরফে পাল্টা সাফাই, কোনও বেআইনি কাজ হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতে, আইনেই একটি সংস্থান রয়েছে যে, রাজ্যপালের কাছ থেকেও অনুমোদন নেওয়া যেতে পারে। এক্ষেত্রে তারা সেটাই অনুসরণ করে গ্রেফতার করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget