এক্সপ্লোর

Sovan Chatterjee on Narada Scam: গ্রেফতার হওয়ার পর স্ত্রী ও বান্ধবী দু’জনকেই পাশে পেলেন শোভন

কথায় বলে, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই আসল বন্ধু

কলকাতা:  নারদকাণ্ডে সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, শোভন চট্টোপাধ্যায় নিজের পাশে পেলেন স্ত্রী ও বান্ধবী দু’জনকেই। 

সোমবার সকালে সিবিআই শোভনকে নিজাম প্যালেসে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান রত্না চট্টোপাধ্যায়। বললেন, বাড়ির লোক গ্রেফতার হয়েছে, আইনজীবীর সঙ্গে কথা বলতে এসেছি। 

আবার বান্ধবী বৈশাখীর দাবি, তিনি শোভনের সঙ্গেই নিজাম প্যালেসে আসেন। বললেন, আমাকে আসতে না করা হয়, তবু আমি ওনার সঙ্গে আসি। শুধু তাই নয়। হাইকোর্টের নির্দেশের পর যখন শোভনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখা যায় বৈশাখীকে।

রত্না চট্টোপাধ্যায় এখন শোভনের ছেড়ে যাওয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক। আর শোভনের এখন কোনও রাজনৈতিক পরিচয়ই নেই। 

গত দু’বছর ধরে এই চাকাটা আস্তে আস্তে ঘুরেছে। ২০১৬ সালে বিজেপি যখন সাংবাদিক বৈঠক করে নারদ ফুটেজ দেখায়, তখন  শোভন চট্টোপাধ্যায় বিধায়ক, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র। 

নারদকাণ্ডের পরও ২০১৬ সালের বিধানসভা ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন তিনি। রত্না তখন শুধুই শোভনের স্ত্রী। 

কিন্তু, তারপর শোভনের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের জল গড়াতে শুরু করে অন্য খাতে। প্রথমে বাড়ি ও স্ত্রী ছাড়েন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি এরাজ্যে ভাল ফল করার পরই পদ্মশিবিরে নাম লেখান শোভন ও তাঁর বান্ধবী।

কিন্তু, তারপর থেকে বৈশাখীকে গুরুত্ব না দেওয়া নিয়ে বারবার বিজেপির সঙ্গে দ্বন্দ্বে জড়ান শোভন। এমনকী, সম্প্রতি বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক হওয়ার পরও, বৈশাখীকে ফেলে দলের মিছিলে যাননি শোভন।

পরে কয়েকদিনের জন্য একসঙ্গে প্রচারে নামলেও প্রার্থীতালিকা ঘোষণা হতেই তাল কাটে। বিজেপির প্রার্থীতালিকায় জায়গা না পেতেই, দু’জনে একসঙ্গে ইস্তফা দিয়ে চিঠি পাঠান। 

সেখানেও শোভন চট্টোপাধ্যায় লেখেন, কলকাতা জোন বিশেষ করে বেহালায় নেত্রী হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাও কম নয়। কিন্তু সেই অবদানকে এড়িয়ে নির্বাচনে তাঁকে প্রার্থী না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি। 

অর্থাৎ বর্তমানে শোভন চট্টোপাধ্যায় না তৃণমূলে, না বিজেপিতে। তবে নারদকাণ্ডে গ্রেফতারির পর, তৃণমূল নেতাদের মুখে ধৃত বাকিদের সঙ্গেই, শোভনের নামও শোনা গেছে। 

শোভন চট্টোপাধ্যায়ের বিপদের দিনে, তাঁর পাশে কারা থাকলেন, সেটা তো স্পষ্ট। তাহলে কি শোভনের জীবনের জল আবার বইতে পারে অন্য খাতে? সেই উত্তর অবশ্য দেবে ভবিষ্যৎ। 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget