এক্সপ্লোর

Rajarhat Kali puja theme: কালীপুজোর থিমে মানসিক হাসপাতাল, 'জনমানসে বিরূপ প্রভাব' বিতর্কে তুঙ্গে তরজা

মানসিক হাসপাতালের ছবিটা ঠিক কীরকম? সেখানে কীভাবে চিকিৎসা চলে রোগীদের? এবার কালীপুজোর থিমে (Kalipuja) সেই ছবিই তুলে ধরেছে রাজারহাটের সবুজ সঙ্ঘ। কিন্তু, থিমে অভিনবত্ব আনতে গিয়ে, বেধেছে বিতর্ক।

জয়ন্ত পাল, কলকাতা: রাজারহাটে একটি কালীপুজোয় (Kalipuja 2021) উঠে এসেছে মানসিক হাসপাতালের (Mental Asylum) ছবি। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। গতকাল পুজোমণ্ডপে গিয়ে ক্লাব কর্তাদের সতর্ক করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও গোটা বিষয়ে কোনও ভুল দেখছেন না ক্লাবের পৃষ্ঠপোষক ও রাজারহাট-নিউটাউনের (Rajarhat Newtown) বিধায়ক।

মানসিক হাসপাতালের ছবিটা ঠিক কীরকম? সেখানে কীভাবে চিকিৎসা চলে রোগীদের? এবার কালীপুজোর (Kalipuja 2021) থিমে সেই ছবিই তুলে ধরেছে রাজারহাটের (Rajarhat) সবুজ সঙ্ঘ। কিন্তু, থিমে অভিনবত্ব আনতে গিয়ে, বেধেছে বিতর্ক।

এই ধরনের থিম, জনমানসে বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে শনিবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে দেখা করেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

স্বেচ্ছাসেবী সংস্থার পৌঁছনোর খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন ক্লাবের পৃষ্ঠপোষক ও স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। ক্লাবের পৃষ্ঠপোষক ও তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কথায়, এমন কিছু বিতর্কিত বিষয় নেই, যখন রাস্তাঘাটে পাগল ঘুরে বেড়ায়, তখন ওনারা কী আসেন? তখন আমিই গিয়ে তো ভর্তি করি। সবমিলিয়ে কালীপুজোর থিমের বিষয় ভাবনা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক।

উল্লেখ্য, করোনাকালে কালীপুজোর (KaliPuja 2021) জন্য গাইডলাইন প্রকাশ করেছিল বারাসত (Barasat) জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছিল, কালীপুজোর গাইড (Kalipuja guid Map) ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসতে (Barasat) প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন ছিল।

হুগলির চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তেমনি, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নামধাম কালীপুজোর জন্য। জেলা পুলিশের দাবি,  এ’বছর বারাসাতে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৬৩৬টি কালী পুজো হয়েছে। 

কালীপুজো উপলক্ষ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। কিন্তু, করোনাকালে গতবছর তাতে ছেদ পড়েছিল। আর এ’বছর, ফের কিছুটা ছন্দে ফিরেছে বারাসত-মধ্যমগ্রাম। একাধিক বিগ বাজেটের পুজো হয়েছে।

পুজো শুরুর আগেই কালীপুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বারাসত জেলা পুলিশ। পাশাপাশি, ‘বারসাত PD দীপাবলি উৎসব ২০২১’ নামে একটি অ্যাপও চালু করা হয়েছে। 

করোনাকালে কালীপুজো। সেই কারণে, পুলিশের তরফে ১৩টি বিশেষ গাইডলাইনও প্রকাশ করা হয়। নির্দেশিকায় বলা হয়, তিন দিক খোলা মণ্ডপ করতে হবে। দর্শণার্থীদের জন্য রাখতে হবে, পৃথক ঢোকা-বেরনোর রাস্তা। 


বারাসত জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে ১ হাজার ৫০০ পুলিশকর্মী মোতায়েন ছিলেন। পুলিশের বিশেষ বাইক স্কোয়াডও টহল দিয়েছে দিনভর। গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরায় নজরদারি ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget