এক্সপ্লোর

Pegasus probe: পেগাসাস তদন্তে রাহুল, অভিষেক, পিকে, রাকেশ আস্থানাদের তলব রাজ্য সরকারের গঠিত কমিশনের

Pegasus Spyware: ইতিমধ্যেই এই ২১ জনের মধ্যে পাঁচজন তাঁদের বয়ান রেকর্ড করে কমিশনের কাছে পাঠিয়েছেন বলে কমিশন সূত্রে খবর। যাঁরা কমিশনের নোটিসে সাড়া দেননি, তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হবে।

প্রকাশ সিনহা, কলকাতা: পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের তরফে ২১ জনকে তলব করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই ২১ জনের মধ্যে রয়েছেন রাহুল গাঁধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রাকেশ আস্থানা, রাজ্যের একজন প্রাক্তন আইএএস।

ইতিমধ্যেই এই ২১ জনের মধ্যে পাঁচজন তাঁদের বয়ান রেকর্ড করে কমিশনের কাছে পাঠিয়েছেন বলে কমিশন সূত্রে খবর। যাঁরা কমিশনের নোটিসে সাড়া দেননি, তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হবে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত হয় কমিশন।

এ বছরের জুলাই মাসে ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাস ঘিরে হইচই শুরু হয় বিশ্বজুড়ে। দ্য গার্ডিয়ান দাবি করে, ভারতের মতো সারা বিশ্বের ১৮০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি, ধর্মীয় ব্যক্তিত্বের ফোন হ্যাক করা হয়েছে পেগাসাসের মাধ্যমে। ‘দ্য ওয়ার’-এর প্রতিবেদনে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গাঁধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা, এমনকী প্রাক্তন নির্বাচন কমিশনার ছিলেন অশোক লাভাসার মতো ব্যক্তিত্ব।

২৭ অক্টোবর পেগাসাসকাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে সর্বোচ্চ আদালত। তিন সদস্যের এই কমিটির প্রধান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরবি রবীন্দ্রন। কমিটির বাকি দুই সদস্য অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। কমিটিকে সাহায্য করবেন তিন প্রযুক্তি বিশেষজ্ঞ। এঁরা হলেন গাঁধীনগরের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স কমিটির ডিন নবীনকুমার চৌধুরী, কেরলের অমৃত বিশ্ব বিদ্যাপীঠমের স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক প্রভাকরণ ও আইআইটি বম্বের অ্যাসোসিয়েট প্রোফেসর অশ্বিন অনিল গুমস্তে। 

সুপ্রিম কোর্ট বলেছে, কেন্দ্রের পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে অভিযোগ খণ্ডন করা হয়নি। এক্ষেত্রে প্রাথমিকভাবে পিটিশনকারীদের বক্তব্য মেনে নেওয়া ছাড়া অন্য কোনও বিকল্প নেই। এ জন্য সুপ্রিম কোর্টের নজরদারি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল।

অন্যদিকে, পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এনএসও-কে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, মানবাধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget