এক্সপ্লোর

আরজি করে ব্যহত চিকিত্সা পরিষেবা! কর্তৃপক্ষকে দায়ী করে আরেক দফা আন্দোলনে পড়ুয়াদের একাংশ

আরজি করে ব্যহত চিকিত্সা পরিষেবা! 'দায়ী কর্তৃপক্ষ' আরেক দফা আন্দোলনে পড়ুয়াদের একাংশ

আরজি কর-এ অধ্যক্ষের ইস্তফার দাবিতে জারি পড়ুয়াদের অনশন আন্দোলন। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠছে। এর জন্য আন্দোলনকারীরা নন, দায়ী কর্তৃপক্ষ - এই অভিযোগ তুলে বিক্ষোভ মেডিক্যালের পড়ুয়াদের একাংশের।

আরজি কর-এ অধ্যক্ষের ইস্তফার দাবিতে অব্যাহত আন্দোলন।
চলছে অনশনও। এবার সমস্যার কথা রোগীর পরিবারকে জানাতে ট্রমা কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারী মেডিক্যাল পড়ুয়া ও ইন্টার্নদের একাংশের।

শুক্রবার অনশন মঞ্চ থেকে মেডিক্যাল পড়ুয়া ও ইন্টার্নদের একাংশ মিছিল করে ট্রমা কেয়ার সেন্টারের সামনে যান। সেখানেই চলে বিক্ষোভ। এই পরিস্থিতিতে রোগী পরিষেবা নিয়ে উঠেছে অভিযোগ। এ জন্যও যে তাঁরা দায়ী নন, সেটাও স্পষ্ট করেন আন্দোলনকারীরা।

আরজি কর মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়া জানিয়েছেন, আমরা যাদের পরিষেবা দিই, জানাতে চাই আমাদের কী অবস্থা।এটা ঠিক নয় আমাদের জন্য রোগী পরিষেবা ব্যহত হচ্ছে। আমাদের দাবি পূরণের জন্য আন্দোলন ।

নিরপেক্ষ স্টুডেন্ট কাউন্সিল গঠন, হস্টেল সংস্কার-সহ একাধিক দাবিতে আরজিকরে মেডিক্যাল কলেজে বেশ কিছুদিন ধরেই চলছে আন্দোলন ।
অধ্যক্ষের ইস্তফার দাবিতে এখনও অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেডিক্যাল পড়ুয়া ও ইন্টার্নদের একাংশ। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের একজন।  শুক্রবার ১৯ দিনে পড়ল মেডিক্যাল পড়ুয়া ও ইন্টার্নদের একাংশের অনশন আন্দোলন ।

আরজি কর মেডিক্যালের আন্দোলনকারী আরেক পড়ুয়া জানিয়েছেন, অনশন করছি। ষষ্ঠ জন হাসপাতালে ভর্তি। কারও কোনও ভ্রুক্ষেপ। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা। রোগী পরিষেবার জন্য আমরা দায়ী নই ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বুধবার দাবি করেছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রায় সকলেই কাজে যোগ দিয়েছেন, পরিষেবা স্বাভাবিক।

চিকিৎসক ও মেন্টর গ্রুপের সদস্য জ্যোতির্ময় পালের কথায়, পিজিটিদের বেশিরভাগই কাজে যোগ দিয়েছেন। পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতিতে কবে শেষ হবে আন্দোলন? কী হবে পরিণতি, সেটাই এখন প্রশ্ন ।

 

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget