এক্সপ্লোর

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি বিলুপ্তপ্রায় ৩টি Keel-billed Toucan পাখি !

এই ধরণের পাখি অত্যন্ত বিরল ৷ পাখিগুলি যে খাঁচায় রাখা হয়েছিল ৷ সেই খাঁচার একটা দিক কেটে ভিতরে ঢুকে কেউ বা কারা টাউকান পাখিগুলিকে চুরি করে পালায় বলে জানা গিয়েছে ৷

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: রাত দপুরে আলিপুর চিড়িয়াখানায় চুরি ! তিনটি বিলুপ্তপ্রায় কিল-বিলড টাউকান পাখি চুরি গিয়েছে বলে আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর ৷ মাঝরাতেই পাখিগুলি চুরি হয়েছে বলে অনুমান চিড়িয়াখানার কর্মীদের ৷ ইতিমধ্যেই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷

এই ধরণের পাখি অত্যন্ত বিরল ৷ পাখিগুলি যে খাঁচায় রাখা হয়েছিল ৷ সেই খাঁচার একটা দিক কেটে ভিতরে ঢুকে কেউ বা কারা টাউকান পাখিগুলিকে চুরি করে পালায় বলে জানা গিয়েছে ৷ চিড়িয়াখানা সংলগ্ন অরফ্যানগঞ্জ রোডের দিকে একটা মই পাওয়া গিয়েছে ৷ চোর সেখান থেকেই উঠে চিড়িয়াখানায় ঢুকেছিল বলে অনুমান পুলিশের ৷ এই বিরল প্রজাতির টাউকান পাখিগুলিকে আলাদা খাঁচায় রাখা হয়েছিল কয়েকদিন আগেই ৷ তারপরই এই চুরির ঘটনা ঘটল আলিপুর চিড়িয়াখানায় ৷

বিদেশি বাঁদরের পর এবার আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি হল বিদেশি পাখি। কর্তৃপক্ষের দাবি, চিড়িয়াখানা থেকে ৩টি ‘কিল বিলড টুকান’ চুরি হয়েছে। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পুলিশের দাবি,অসুস্থতার কারণে সম্প্রতি পাখি তিনটিকে আলাদা খাঁচায় রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, খাঁচার একপাশের জাল কাটা। খাঁচার মধ্যে একটি পাখি ধরার জাল পাওয়া গেছে। খাঁচার পাশের দেওয়ালে একটি মই লাগানো ছিল। তদন্তকারীদের অনুমান, পাখি চুরি করে এই মই বেয়ে বেরিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। 

আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, কিছু দিন আগে পাচারের সময় পেট্রাপোল সীমান্তে এই পাখিগুলি উদ্ধার করে BSF। পরে সেগুলিকে, আলিপুর চিড়িয়াখানায় রাখা হয় । এই পাখিগুলির প্রতিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। কিল বিলড টুকান সাধারণত দক্ষিণ মেক্সিকো ও কলম্বিয়ায় পাওয়া যায়। তদন্তে CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এই চুরি হয়েছে। ২০০৯-এ আলিপুর চিড়িয়াখানা থেকে আটটি মারমোসেট বাঁদর চুরি গিয়েছিল। সেই ঘটনায় রাজ্য সরকার তদন্তভার দেয় CBI-কে। তদন্তে নেমে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর মধ্যপ্রদেশ থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। উদ্ধার হয় চারটি মারমোসেট। যদিও, বাকিগুলিকে পাওয়া যায়নি। এর প্রায় এক দশক পর ফের আলিপুর চিড়িয়াখানায় বড়সড় চুরির ঘটনা ঘটল। এবার চুরি গেল, ‘কিল বিলড টুকান’!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০% DA, জারি বিজ্ঞপ্তি
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget