এক্সপ্লোর

জলমগ্ন কলকাতার CMRI হাসপাতাল চত্বর, চরম দুর্ভোগে রোগীরা

অ্যাম্বুল্যান্স চালক জানাচ্ছেন, 'সারা শহরে জল। হাসপাতালেও জল। এভাবে রোগী নিয়ে আসা যাওয়ায় খুব অসুবিধা হচ্ছে।'

কলকাতা: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার CMRI হাসপাতাল চত্বর। চূড়ান্ত দুর্ভোগে রোগী থেকে চিকিত্‍সক। করোনার ভ্যাকসিন নিতে গিয়ে জল-যন্ত্রণা ভোগ করতে হয় অনেককে।হাসপাতাল নাকি জলবন্দি দ্বীপ। বুঝে ওঠা দায়। কয়েক দিনের বৃষ্টিতে এমনই অবস্থা কলকাতার CMRI হাসপাতালের। গোটা চত্বর এখন জলে ডুবে। 

অ্যাম্বুল্যান্স চালক জানাচ্ছেন, 'সারা শহরে জল। হাসপাতালেও জল। এভাবে রোগী নিয়ে আসা যায়! খুব অসুবিধা হচ্ছে।' কোভিড এবং নন-কোভিড, দুধরনের রোগীরই চিকিৎসা চলছে আলিপুরের এই বেসরকারি হাসপাতালে। তার মধ্যেই দুর্বিষহ পরিস্থিতি। হাসপাতাল চত্বর জলে ডুবে থাকায় বাইরে গাড়ি রেখে ভিতরে আসতে হচ্ছে। রোগী থেকে চিকিৎসক, জল ভেঙে যেতে হচ্ছে সবাইকে।  

সিএমআরআই হাসপাতালের ফুসফুস বিভাগের প্রধান রাজা ধর জানাচ্ছেন,  প্রচুর জল জমে গিয়েছে। গাড়ি বাইরে রেখে সবাইকে ঢুকতে হচ্ছে। সবাই সমস্যায়। করোনার ভ্যাকসিনেশন চলছে CMRI হাসপাতালে। প্রতিষেধক নিতে শনিবার যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেকেই জলযন্ত্রণায় ভুগতে হয়েছে। 

সিএমআরই হাসপাতালে ঢোকার গেট ও আলিপুর বডিগার্ড লাইন্সের গেট মুখোমুখি। আলিপুর বডিগার্ড লাইন্সের জল পাম্পের সাহায্যে বের করা হচ্ছে। নিকাশি নালায় ফেলা হচ্ছে। অভিযোগ সেই জল নালা উপচে হাসপাতালে ঢুকছে।

যদিও কলকাতা পুরসভার প্রশাসক তথা আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, আলিপুর বডিগার্ড লাইন্স থেকে বের করা জল সিএমআরআই হাসপাতালে ঢোকার কোনও সম্ভাবনা নেই।

ফিরহাদ হাকিমের কথায়, আলিপুর বডিগার্ড লাইন্স থেকে পাম্পের সাহায্যে বের করা জল কোনও ভাবেই সিএমআরআই-এ ঢোকা সম্ভব নয়। বডিগার্ড লাইন্সের জল বের করা হচ্ছে ডায়মন্ডহারবার রোডের ওপর দিয়ে। রাস্তার অপর প্রান্তে  লোল্যান্ডে গিয়ে তা নামছে। সিএমআরআই উঁচু এলাকায়।

তিনি আরও বলেন, ' এ ছাড়া ভ্য়াকসিন নিয়ে আমার সঙ্গে রোজই কথা হয়। সেরকম কিছু হলে সিএমআরই কর্তৃপক্ষের কাছে নিশ্চয় জানতে পারতাম।' কত তাড়াতাড়ি এই জল নামে, স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও রোগীর পরিবার, সবাই এখন সেদিকেই তাকিয়ে।

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget