এক্সপ্লোর

WB Corona Death: সোনারপুরে মেলেনি বেড, বাড়িতেই মৃত্যু, দেহ পড়ে ১৪ ঘণ্টার বেশি

হাসপাতালে চেষ্টা করেও মেলেনি বেড । চেষ্টা করেও মেলেনি অক্সিজেন য মৃত্যুর পর প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ

কলকাতা :  সোনারপুরে ১৪ ঘণ্টারও বেশি বাড়িতে পড়ে কোভিড আক্রান্তের দেহ । ১৭ এপ্রিল আক্রান্ত হন করোনায়। রাত ১টা নাগাদ মৃত্যু হয় আক্রান্তের। একাধিক হাসপাতালে চেষ্টা করেও মেলেনি বেড । চেষ্টা করেও মেলেনি অক্সিজেন । মৃত্যুর পর প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ । যদিও আরও কয়েক ঘণ্টা পরে প্রায় সন্ধে বেলা পুরসভার কর্মীরা এসে দেহ নিয়ে যান। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যদিও বলা হয়, তাদের অনেক দেরিতে খবর দেওয়া হয়েছে।তাই শব নিতে দেরি। অন্যদিকে পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, হাসপাতালে-হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। এরপর রোগীর মৃত্যু হলেও প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। মৃতদেহ বাড়িতে পড়ে থেকেছে ঘণ্টার পর ঘণ্টা। 

 কৃষ্ণনগরে ২৪ ঘণ্টা, শক্তিনগরে ১৬ ঘণ্টা, সোনারপুরে ১৭ ঘণ্টা, গড়ফায়  ১০ ঘণ্টা, তিলজলায় ১০ ঘণ্টা, নিমতায় প্রায় ১৯ ঘণ্টা!
এগুলো হচ্ছে করোনা আক্রান্তদের মৃত্যুর পর দেহ বাড়ি পড়ে থাকার সময়! মৃত্যুর আগে অসহায় পরিস্থিতি! মৃত্যুর পরও ভোগান্তি! ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকছে মৃতদেহ। সরানোর লোক পাওয়া যাচ্ছে না! অসহায়তার চূড়ান্ত নিদর্শন!

শুধু এই ঘটনাটিই নয়, আজ একের পর এক ঘটনায় রীতিমতো শিড়দাঁড়ায় শীতল স্রোত বয়ে গেছে। অন্যদিকে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যে করোনা সংক্রমণ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত এবার ১৩ হাজারের পথে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মৃত্যু ৫৯। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ২৮৩০ । উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২৫৮৫। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৭৪৬। 

এই পরিস্থিতিতে ক্রমেই হাসপাতালে বাড়ছে বেডের হাহাকার। দোকানে দোকানে অমিল অক্সিজেন। কোভিড সঙ্কটের মধ্যেই কলকাতায় অক্সিজেনের আকাল! কলেজ স্ট্রিট চত্বরে দোকানগুলিতে মিলছে না অক্সিজেন। হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। ডিলাররা সাপ্লাই দিতে পারছেন না। আক্ষেপ ব্যবসায়ীদের। অক্সিজেন কনসেনট্রেটরও অমিল বলে জানাচ্ছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget