এক্সপ্লোর

আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ; অষ্টমী, নবমী, দশমী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে বৃষ্টির অসুর! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর প্রাইমটাইম। অষ্টমীতেই কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অষ্টমী, নবমী, দশমী, তিনদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আন্দামান সাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। সেটাই এই বৃষ্টির কারণ। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।  

পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে বৃষ্টির অসুর! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর প্রাইমটাইম। অষ্টমীতেই কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীতে কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে। দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর উত্‍সবে এই বৃষ্টির ভ্রুকুটির কারণ নিম্নচাপ।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ অক্টোবর, আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।  ১৫ অক্টোবর তা দক্ষিণ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে পৌঁছোবে।  

এর জেরে ১৩ অক্টোবর থেকেই উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি।  তবে উত্তরবঙ্গে আবহাওয়া ভাল থাকবে। সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। অষ্টমী থেকে কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির আশঙ্কা। নবমীতে উপকূলবর্তী জেলায় বাড়বে বৃষ্টি।

আজ ষষ্ঠী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন চলেছে। বিল্ববৃক্ষের তলায় আরাধনা। উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। প্রতিমা দর্শনে মণ্ডপ-মুখী কলকাতা। করোনা বিধি মেনে মণ্ডপে প্রবেশ নিষেধ। তবু মণ্ডপমুখী দর্শক। বাইরে থেকই চলছে দেবী দর্শন। 

সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন আজ ৷ বোধনের পর দেবীর অধিবাস ৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী--সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা ৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে ৷ রীতিমত শুচিশুদ্ধ হয়ে।  

আরও পড়ুন: WB Corona Cases: ষষ্ঠীতে সুখবর, রাজ্যে কমল করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা

আরও পড়ুন: Howrah: হাওড়ার শালিমার ভড়পাড়া রোডে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget