এক্সপ্লোর

CV Ananda Bose: "মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতি, এই দিদিগিরি মানব না," শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে সরব রাজ্যপাল

CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে নোংরা রাজনীতি করছে বলে সোমবার দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এই দিদিগিরি মানবেন না বলেও মন্তব্য করেন।

কলকাতা: তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নোংরা রাজনীতি করছেন বলে সোমবার সন্ধ্যায় কলকাতাতে ফিরেই কড়া ভাষায় এর প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। গত বৃহস্পতিবার রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতির (dirty politics)  ফসল বলে সোমবার অভিযোগ করেন রাজ্যপাল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ সম্পর্কে সিভি আনন্দ বোস বলেন, "রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকার কথা। কিন্তু, এখন আমি অত্যন্ত দুঃখিত এই কারণে যে মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনে এনেছেন, বিশেষ করে এমন সময়ে যখন নির্বাচন চলছে। এখন তিনি আমার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য করেছেন তাতে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ হিসেবে তাঁর রাজনীতি নোংরা। তারপরও আমি ভগবানের কাছে তাঁকে রক্ষা করার জন্য প্রার্থনা জানাব। তবে এটা ভগবানের জন্য একটা কঠিন দায়িত্ব। আমি কখনই এই দিদিগিরিকে মেনে নেব না।"

গত বৃহস্পতিবার রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী অভিযোগ করেন, উন্নতির প্রলোভন ও কাজে স্থায়ী করা লোভ দেখিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দুবার তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন। সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে না পারলেও লালবাজারের তরফে রাজভবনে চিঠি দিয়ে সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন করা হয়। কিন্ত, রাজভবনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ না দিয়ে বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ বা আদালত কোনও রকম পদক্ষেপ করতে পারে না। এই বিবৃতির পাশাপাশি শুক্রবার পশ্চিমবঙ্গে ছেড়ে কেরল চলে যান সিভি আনন্দ বোস।

এরপরই গতকাল রবিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নদিয়ার কালীগঞ্জে নির্বাচনী জনসভা করতে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও রাজ্যপালকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন,  "কেন্দ্র থেকে যাঁকে রাজ্যপাল নিয়োগ করে পাঠানো হয়েছে তিনি রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন। মেয়ের বয়সী একটি বোনের শ্লীলতাহানি করেছেন উনি। ওই মহিলা থানায় গিয়ে অভিযোগ জানানোর পরের দিনই রাজ্যপাল বাংলা ছেড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। এই বিষয়ে বিজেপির অবস্থান কী?" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lok Sabha Elections 2024 3rd Phase: তৃতীয় দফায় বাংলার চারটি আসনে ভোট, নিরাপত্তা সুনিশ্চিত করতে কী ব্যবস্থা কমিশনের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget