এক্সপ্লোর

কোঝিকোড় বিমান দুর্ঘটনা- মায়ের জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল প্রয়াত পাইলটের

গতকাল ছিল তাঁর মায়ের ৮৪তম জন্মদিন।

  নাগপুর: কেরলের কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত ১৮ জনের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠে। গতকাল ছিল তাঁর মায়ের ৮৪তম জন্মদিন। মায়ের জন্মদিনে ছেলের তাঁকে চমকে দেওয়ার ইচ্ছে ছিল। প্রয়াত পাইলটের ভাইপো যশোধন সাঠে জানিয়েছেন, দীপক ঠিক করেছিলেন, আচমকা নাগপুরের বাড়ি হাজির হয়ে মাকে অবাক করে দেবেন তিনি। গত মার্চে বাবা মায়ের সঙ্গে তাঁর শেষ দেখা হয়, তারপর থেকে তিনি বাড়ির বাইরে। তবে ফোনে যোগাযোগ রাখছিলেন নিয়মিত। বৃহস্পতিবার তাঁর সঙ্গে শেষবার কথা হয় বাবা মায়ের। ক্যাপ্টেন তাঁর কয়েকজন আত্মীয়কে বলেন, বিমান পেলে ঝপ করে মায়ের জন্মদিনে একবার বাড়ি ঘুরে আসবেন। কিন্তু তার আগেই ঘটে গেল কোঝিকোড়ের বিমান দুর্ঘটনা। ৫৮ বছরের ক্যাপ্টেন সাঠে স্ত্রীর সঙ্গে থাকতেন মুম্বইতে। তাঁদের দুই সন্তান, বড় ছেলে ধনঞ্জয় থাকেন বেঙ্গালুরুতে, গাড়ি করে কোঝিকোড় পৌঁছনোর চেষ্টা করছেন তিনি। ছোট শান্তনু থাকেন আমেরিকায়, বিমান চলাচল বন্ধ থাকায় তাঁর পক্ষে বাবার শেষকৃত্যে পৌঁছনো সম্ভব নয়। তাঁর মা নীলা সাঠে থাকেন নাগপুরের ভারত নগর কলোনিতে, অবসরপ্রাপ্ত কর্নেল, স্বামী বসন্ত সাঠের সঙ্গে। করোনা অতিমারী দেখা দেওয়ার পর বাড়ির বাইরে না বার হতে বাবা মাকে বলেছিলেন দীপক। ছেলের কথা বলতে গিয়ে নীলাদেবী বলেছেন, লেখাপড়াই হোক বা খেলাধুলো- সবার সেরা ছিলেন দীপক। দুর্দান্ত স্কোয়াশ, টেবিল টেনিস খেলতেন। ঘোড়া চালাতেনও দারুণ। দুর্লভ সোর্ড অফ অনার সম্মান পেয়েছিলেন, তিনিই প্রথম মারাঠি যিনি বায়ুসেনার ৮টি পুরস্কার পান কিন্তু বড়াই করা তাঁর ধাতে ছিল না। মা বলেছেন, তাঁর ছেলে সব সময় অন্যের সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। গুজরাত বন্যার সময় সেনাকর্মীদের সন্তানদের নিজের কাঁধে বসিয়ে বাইরে নিয়ে আসেন তিনি। নীলাদেবীর বড় ছেলে বিকাশও সেনায় ছিলেন, পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। দীপক বারবার বলত, করোনার সময় বাড়ির বাইরে বেরিও না, তোমার কিছু হলে আমার কষ্ট হবে। আর ওর সঙ্গেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ঈশ্বরের ইচ্ছার কাছে আমাদের কীই বা করার আছে, ৮৪ বছরের বৃদ্ধার গলা কান্নায় আটকে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget