এক্সপ্লোর

Himachal Pradesh Disaster:তাসের ঘরে মতো ভেঙে পড়ছে বাড়ি, হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধস

Landslide: তাসের ঘরে মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে রাস্তা। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধস। ক্যামেরাবন্দি বিপর্যয়ের মুহূর্ত।

কুলু: তাসের ঘরে মতো ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে রাস্তা। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুতে (Kulu Landslide) ভয়াবহ ধস। ক্যামেরাবন্দি বিপর্যয়ের মুহূর্ত। ধ্বংসস্তূপে নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা। 

কী দেখা গেল?
ধস নাকি ধুলোর ঝড়, একঝলকে বোঝা কঠিন। বহুতল বাড়িগুলি মুখ থুবড়ে পড়ার পর যে বিপুল ধুলোয় ডেকে গেল কুলুর এক বিশাল এলাকা, তা দেখে একঝলকে এই ভ্রম হওয়া অস্বাভাবিক কিছু নয়। খবর মিলতেই ঝটপট কাজে নেমে পড়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের উদ্ধার করাই একমাত্র লক্ষ্য তাঁদের। কিন্তু সেই উদ্ধার অভিযান নির্বিঘ্নে করা যাবে কিনা, তার অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার মতিগতির উপর। কারণ, আবহাওয়া দফতর আজ ও কাল হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে। এদিনের বিপর্যয়ের ভিডিও নিজের X হ্যান্ডেলে পোস্ট করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু। লেখেন, 'বিধ্বংসী ধসে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি বিল্ডিং ভেঙে পড়ার ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে এই ভিডিওয়। তবে একটি বিষয় তাৎপর্যপূর্ণ। দুর্ঘটনাটির দুদিন আগে স্থানীয় প্রশাসন ওই এলাকাটি ঝুঁকিপূর্ণ বলে টের পেয়েছিল। তাই বিল্ডিংয়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।'

এখনও পর্যন্ত...
হিমাচল পুলিশের এক শীর্ষ কর্তা জানান, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই বিল্ডিংয়ের সমস্ত সদস্য়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু যে ভাবে বহুতল কয়েকটি ভবন ভেঙে পড়তে দেখা গিয়েছে, তাতে আশপাশের বাসিন্দাদের কেউ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। এমনিতেই টানা বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ভূমিধস ইত্যাদির জেরে এই বর্ষায় অবর্ণনীয় অবস্থা হিমাচলের। তার উপর, রাজ্যের বেশ কিছু অংশে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে। কুলু-মান্ডি হাইওয়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভারী বর্ষণের ফলে সেখানে কাতারে কাতারে গাড়ি আটকে পড়েছে। পান্ডো হয়ে বিকল্প যে রাস্তাটি ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত। আপাতত, তাই যান-চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। মূলত তিন দফায় ভয়ঙ্কর বৃষ্টির জন্য রাজ্যজুড়ে ৭০৯টি রাস্তা বন্ধ। তীব্র বৃষ্টিতে ২২৪ জনের প্রাণ গিয়েছে। আরও ১১৭ জন মারা যান বর্ষণ-সম্পর্কিত দুর্ঘটনায়। গণ পরিকাঠামোয় ক্ষয়ক্ষতির অঙ্ক ৮ হাজার কোটি টাকারও বেশি। 

আরও পড়ুন:চন্দ্রাভিযানে জেলার জয়জয়াকার, প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উত্তরপাড়ার জয়ন্ত লাহা

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget