এক্সপ্লোর

Madhya Pradesh Shootout: জমি বিবাদের জেরে মধ্যপ্রদেশে শ্যুটআউট, হত ৬

Madhya Pradesh:পুরনো বিবাদ ঘিরে মধ্যপ্রদেশের মোরেনায় শ্যুটআউট। গুলি লেগে ৬ জনের মৃত্যু। গুরুতর জখম ৪ জন। ১০ বছর আগে জমি বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বেঁধেছিল।

ভোপাল: পুরনো বিবাদ ঘিরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় শ্যুটআউট (Shootout)। গুলি লেগে ৬ জনের মৃত্যু (death)। গুরুতর জখম ৪ জন। ১০ বছর আগে জমি বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বেঁধেছিল। বিবাদ অচিরেই সংঘর্ষে রূপান্তরিত পৌঁছয়। মারা যান ২ জন। এদিনের ঘটনার পর এলাকায় পৌঁছেছে পুলিশ। থমথমে মোরেনার লেপা গ্রাম।

কী জানা গেল?
গোটা ঘটনার একটি ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাইফেল হাতে বেশ কয়েকজন একেবারে নিরস্ত্র কিছু মানুষের দিকে গুলি ছুড়ছে। তবে তার আগে লাঠি দিয়ে তাঁদের বেধড়ক মারধরও করা হয়েছে বলে ধরা পড়ে ভিডিওটিতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এবিপি আনন্দ। আপাতত যে তথ্য় জানা গিয়েছে তাতে লেপা গ্রামে সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। ধীর সিংহ তোমর এবং গজেন্দ্র সিংহ তোমরের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে বলে জানতে পেরেছে প্রশাসন। প্রাথমিক ভাবে যে তথ্য় হাতে এসেছে তাতে জানা যায়, ২০১৩ সালেও একবার দুই পরিবারের মধ্যে ঝামেলা বেঁধেছিল। কোথায় ঝঞ্জাল ফেলা হবে, সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। সেই সময় ধীর সিংহ তোমরের পরিবারের দু'জন মারা যান। পালিয়ে যায় গজেন্দ্র সিংহ তোমরের পরিবার। তবে হালেই দু'টি পরিবার কোর্টের বাইরে দেখা করে বিষয়টি মিটমাট করে নিয়েছিল। তার পরই গজেন্দ্রর পরিবার গ্রামে ফেরে। এবার নতুন হামলা। পুলিশ জানাচ্ছে,. এদিন যে ছ'জন মারা যান তাঁদের মধ্যে গজেন্দ্র ও তাঁর দুই ছেলেও রয়েছেন। প্রসঙ্গত, এই ধরনের ঘটনার উদাহরণ এই রাজ্যেও কম নেই। 

জমি বিবাদের জের...
গত বছর নভেম্বরে জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে আত্মীয়দের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার ঘটনা। হামলার মুহূর্তও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। তবে ফুটেজটির সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ।বড়ঞা থানার অন্তর্গত কুমরাই মসজিদ পাড়া। সেখানেই ঘটনাটি ঘটে। হামলার অভিযোগ ওঠে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে শোনা যায়, কদর আলি মির্জার সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ ছিল ওসমান ও গোলামের। অভিযোগ, সেই বিবাদ থেকেই ধারাল অস্ত্র দিয়ে কদর আলি মির্জার উপর হামলা চালাল ওই দুজন যার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তায় ওই ব্যক্তিকে দু’জন এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পরই তিনি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দেন। বড়ঞা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর অভিযুক্ত ২ জন অবশ্য ফেরার হয়ে যান। 

আরও পড়ুন:স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget