এক্সপ্লোর

Last Lunar Eclipse of 2022: বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে? ভারতে কোথায় কোথায় দেখতে পাবেন এই গ্রহণ

Total Lunar Eclipse: শুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Lunar Eclipse: বছরের শেষ চন্দ্রগ্রহণ (Last Lunar Eclipse of 2022) হতে চলেছে আগামী ৮ নভেম্বর। শুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) হতে চলেছে। কারণ এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA) সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে এই তিন বছরের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, আংশিক বা penumbral চন্দ্রগ্রহণ দেখা যাবে। কিন্তু এই নভেম্বরেই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। আগামী তিনবছর আর এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন না বিশ্ববাসী। নাসা সূত্রে খবর, এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের মধ্যে এসে পড়লে, চাঁদের রঙ লালচে হয়ে যাবে। 

২০২২ সালের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কখন কোথা থেকে দেখা যাবে

নাসা সূত্রে খবর, এই চন্দ্রগ্রহণের যে সময়ে চাঁদ পুরোপুরি ভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, সেই পর্যায়টি দেখা যাবে উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকে। পুয়ের্তো রিকো থেকে গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় শুরু হওয়ার কিছু পরেই দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও এই গ্রহণ দেখা যাবে। আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রতিটি পর্যায় স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন। শোনা গিয়েছে, ভারতের বিভিন্ন অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এমনকি সাক্ষী থাকবেন কলকাতাবাসীও। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ছিল বছরের শেষ সূর্যগ্রহণ। সেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণও কলকাতা থেকে দেখা গিয়েছিল প্রায় ১১ মিনিট। আংশিক ভাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে নয়া দিল্লি থেকেও। সূত্রের খবর ভারতীয় সময়ে বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। আর শেষ হবে ৬টা ১৮ মিনিটে। অর্থাৎ এই গ্রহণের স্থায়িত্ব ৪৫ মিনিট ৪৮ সেকেন্ড। 

কীভাবে দেখবেন

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে। তবে এই গ্রহণ দেখার সময় অন্ধকার পরিবেশ বজায় রাখতে হবে। উজ্জ্বল আলো থেকে দূরে থাকলে ভালভাবে দেখা যাবে এই গ্রহণ। অনলাইনেও নাসা এবং অন্যান্য অনেক বেসরকারি স্পেস এজেন্সির ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ২০২২ সালের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন- বছরের শেষ সূর্যগ্রহণ, ১১ মিনিটের খণ্ডগ্রাস গ্রহণের সাক্ষী থাকল কলকাতা

সেরা শিরোনাম

USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget