এক্সপ্লোর

কোহলির থেকে শেখ, একটু সাহস দেখাও, ব্যাটসম্যানদের পরামর্শ ইংল্যান্ডের কোচের

নটিংহাম: বিরাট কোহলির কাছ থেকে থেকে শেখ। মাঠে নেমে একটু সাহস দেখাও আর বুদ্ধি। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে ভারতের ছুঁড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ডের সহকারী প্রশিক্ষক পল ফারব্রেস দলের সেরা ব্যাটসম্যানদের এই পরামর্শ দিলেন। প্রথম ইনিংসে ১৬১ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংয়ে ৫২১ রানের পাহাড়প্রমাণ টার্গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড দল। হাতে রয়েছে বাকি ২ দিন। ফারব্রেস বলেছেন, তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়ের থেকে শিখতে পারে। তাঁর মনে হয়, তাঁর ছেলেদের শেখা উচিত, কীভাবে ভারত অধিনায়ক বল আসতে দেন, মাঠের তৃতীয় ও চতুর্থ স্লিপ কীভাবে থাকে তাঁর দখলে। সেরা খেলোয়াড়দের দেখেই শিখতে হয়, তাঁদের খেলার ধরন নিজের প্রয়োজনমত গ্রহণ করতে হয়। আর এই মুহূর্তে কোহলির থেকে ভাল উদাহরণ আর কেউ নেই। বিশেষ করে আগের দিন এত খারাপ খেলার পর তাঁর আশা, দলের ব্যাটসম্যানরা সাহস ও বুদ্ধি করে খেলবে, দেখিয়ে দেবে তারাই সেরা খেলোয়াড়। গতকাল কোহলির ১০৩ তাঁর ২৩তম টেস্ট শতরান আর এই সিরিজে দ্বিতীয়। এজবাস্টন টেস্টেও ১৪৯ করেছেন তিনি। ফারব্রেস বলেছেন, ইংল্যান্ড সিরিজে কোহলি যা রান করেছেন, তা তাঁর প্রাপ্য ছিল। এই মুহূর্তে তর্কাতীতভাবে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। যেভাবে তিনি উন্নতি করছেন, গোটা সিরিজে খেলেছেন- এক কথায় অসাধারণ। কোহলি অসাধারণ মানের খেলোয়াড়, তিনি বুঝিয়ে দিয়েছেন, এই সফরেও অনেক কিছু শিখেছেন তিনি। ইংরেজ বোলাররা বলতে পারেন, কয়েকবার জীবন পেয়েছেন তিনি কিন্তু কোহলি বুঝিয়ে দিয়েছেন, তাঁর ক্রিকেটীয় উচ্চতার কোনও তুলনা হয় না। ইংরেজ ব্যাটসম্যানদের সমালোচনা করেও ফারব্রেসের আশা, দ্বিতীয় ইনিংসে ভাল খেলবেন তাঁরা। বিশেষ করে তৃতীয় দিনে ভাল বল করেছেন জেমস অ্যান্ডারসন, তাঁর কাছ থেকে তাঁরা কিছু শিখবেন। কিন্তু চেতেশ্বর পূজারার ৪০ রানে ক্যাচ মিস আর ৯৩-এর মাথায় বিরাট কোহলিকে ফেলে দেওয়ায় তাঁর কৃতিত্ব অনেকটাই ফিকে হয়ে যায়। ইংল্যান্ড এই সিরিজে স্লিপে এখনও পর্যন্ত ১৫টা ক্যাচ ছেড়েছে। সে নিয়েও ফারব্রেস তাঁর হতাশা ব্যক্ত করেছেন।

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget