এক্সপ্লোর

'মাস্ক না পরলে, মদ কেনা যাবে না', নির্দেশিকা রাজ্যের, জানুন দেশের অন্যত্র জারি কী কী শর্তাবলি..

কেবলমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরেই "স্ট্যান্ড অ্যালোন" বা পৃথক অফ-শপগুলিই মদ বিক্রি করতে পারবে।

নয়াদিল্লি ও কলকাতা: কন্টেনমেন্ট জোন ছাড়া দেশের সর্বত্র মদ বিক্রিতে অনুমতি দিয়েছে কেন্দ্র। সোমবার থেকেই কার্যকর হয়েছে সেই নির্দেশিকা।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, কেবলমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরেই "স্ট্যান্ড অ্যালোন" বা পৃথক অফ-শপগুলিই মদ বিক্রি করতে পারবে। শপিং মল বা কমপ্লেক্সে থাকা কোনও মদের দোকান খোলা থাকবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, মদ কেনার সময় ঠিক কী কী নিয়ম পালন করতে হবে। সেখানে মানুষকে যথাযথভাবে সোশাল ডিস্টান্সিং সহ যাবতীয় সুরক্ষাবিধি বজায় রাখারও আবেদন করা হয়েছে।

কিন্তু, বাস্তবে, দেখা যায় উল্টো চিত্র। মদের দোকান খুলতেই সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যায় উপচে পড়া ভিড়। দোকান খুলতে না খুলতেই হুলুস্থূল! নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই মানুষ মদের দোকানের সামনে জমায়েত করেন। গোলমালের জেরে বেগতিক বুঝে কোথাও কোথাও বন্ধই রাখতে হল মদের দোকান। অনেক বিক্রেতা সংষয় প্রকাশ করেন যে, স্টক দ্রুত নিঃশেষিত হয়ে যাবে। যে কারণে, বিভিন্ন রাজ্য মদ বিক্রির ওপর নতুন নির্দেশিকা জারি করে অবশ্যই কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই।

এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের নির্দেশিকার শর্তাবলী--

  • ৬ ফুট দূরত্ব বজায় রেখে, কিনতে হবে মদ।
  • লাইনে ৫ জনের বেশি দাঁড়ানো যাবে না।
  • ক্রেতাদের নিজেদের ব্যাগ আনতে হবে।
  • মাস্ক সহ সুরক্ষার সব ব্যবস্থা নিতে হবে ক্রেতা ও বিক্রেতাকে।
  • মদের দোকানে রাখতে হবে স্যানিটাইজার।
  • যথাসম্ভব অনলাইন বা ডিজিটাল লেনদেন করতে হবে।

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্যের মদের দোকান সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা--

প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, মদ হল অনত্যাবশ্যক সামগ্রী। ফলত, মদের দোকান কেবলমাত্র সকাল ৮টা থেকে সন্ধে ৭টার মধ্যেই খোলা থাকবে। তার বাইরে নয়। এবার বিভিন্ন রাজ্য প্রশাসন সেই অনুযায়ী, মদের দোকান খোলা রাখার সময়সীমা স্থির করে দিয়েছে।

পশ্চিমবঙ্গ - কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী এবং বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে সোমবারই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দফতর। তাতে স্পষ্ট বলা হয়েছে, প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। একই সময়ে ২টির বেশি বোতল কেনা বা বিক্রি করা যাবে না। মাস্ক না পরে এলে মদ বিক্রি করা হবে না। ক্লাব, হোটেল বা রেস্তোরাঁর বার বন্ধ থাকবে। ভিড় এড়াতে এবং ক্রেতাদের লাইন ঠিক রাখার জন্য দোকান কর্তৃপক্ষকেও ব্যবস্থা নিতে হবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনকে পুলিশ ও আবগারি দফতরের সঙ্গে সমন্বয় স্থাপন করে চলতে হবে।

দিল্লি - রাজধানীতে সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। সোশাল ডিস্টান্সিং ঠিকমতো যাতে বজায় রাখা হয়, তার জন্য দোকানের বাইরে মার্শালদের মোতায়েন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাকে বজায় রেখে ১৫০ দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লিতে প্রায় ৮৫০ দোকান রয়েছে।

উত্তরপ্রদেশ - দোকান খোলা সকাল ১০টা থেকে সন্ধে ৭টা। সোশাল ডিস্টান্সিং বজায় রাখতে দোকানের ভিতর ৫ জনের বেশি প্রবেশ নিষিদ্ধ। হোটেল-রেস্তোরাঁয় বিক্রি নিষিদ্ধ।

মহারাষ্ট্র - অন্যান্য জেলায় শুরু হলেও, মুম্বই শহর, শহরতলি, ঠাণে ও পুণেতে এখনই বিক্রিতে অনুমতি নয়।

ছত্তিসগড় - দোকান খোলা সকাল ৮টা থেকে সন্ধে ৭টা। জেলাগুলি নিজেদের সুবিধে মতো খুলবে। হোম ডেলিভারি শুরু করার পরিকল্পনা সরকারের।

কর্ণাটক - দোকান খোলা সকাল ৯টা থেকে সন্ধে ৭টা। সোশান ডিস্টান্সিং ঠিকমতো বজায় রাখার জন্য দোকানগুলির উদ্দেশ্যে সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে।

অসম - রাজ্যের যাবতীয় মদের দোকান খোলা হবে। এর আগে, রাজ্য জানিয়েছিল, এপ্রিল ১২ তারিখ থেকেই মদের দোকান খোলা হবে। কিন্তু, সরকার লকডাইনের নতুন শর্তাবলি জারি করায় তা হয়নি।

হিমাচল প্রদেশ - ২২ মার্চ থেকে ৩ মে পর্যন্ত রাজ্যের সব মদের দোকানের লাইসেন্স ফি মকুব করে দেওয়া হয়েছে। ৪ তারিখ থেকেই মদের দোকান খুলেছে।

কেরল - রাজস্বের ক্ষতি সত্ত্বেও এখানে লকডাউনের কথা মাথায় রেখে মদের দোকান বন্ধই থাকছে।

পঞ্জাব - এখনই খুলছে না মদের দোকান।

সেরা শিরোনাম

US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ট্রাম্পের দেশ?
West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
ফের ভূমিকম্পের বিরাট ধাক্কা Indonesia য় , থরথর করে কাঁপল মাটি, ফের আসবে সুনামি?
ফের ভূমিকম্পের বিরাট ধাক্কা , থরথর করে কাঁপল মাটি, ফের আসবে সুনামি?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget