এক্সপ্লোর

LIVE UPDATES: দিল্লিতে ফের ঝাড়ু ঝড়, ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের হাত শূন্য

LIVE UPDATES: Delhi Election| AAP surges ahead LIVE UPDATES: দিল্লিতে ফের ঝাড়ু ঝড়, ধরাশায়ী বিজেপি, কংগ্রেসের হাত শূন্য

Background

নয়াদিল্লি: সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা ভোটের ফল ঘোষণা। দিল্লির তখত কার? আবারও আম আদমি পার্টি (আপ)-র সরকার? নাকি চমক দেখাবে বিজেপি? এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। বুথফেরত সমীক্ষাগুলি অবশ্য এগিয়ে রেখেছে অরবিন্দ কেজরিবালের দলকেই। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, ৭০টি আসনের দিল্লি বিধানসভায় আপ ৫৮ টি আসনে জয়ী হতে পারে।
মাত্র ১০টি টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস ২টি আসন পেতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, আপ একাই পেতে পারে ৬৩টি আসন, বিজেপি মাত্র সাতটি আসন পেতে পারে। কংগ্রেসকে ফের একবার খালি হাতে ফিরতে হতে পারে। টিভি৯-সিসেরো বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত কেজরিবালের দল পেতে পারে ৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১টি আসন, কংগ্রেস মাত্র ১টি আসন পেতে পারে। টাইমস নাও-আইপিএসওএস’র সমীক্ষায় ইঙ্গিত, আপ একাই ৪৭টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে ২৩ টি আসন। কংগ্রেসের ঝুলি এবারও শূন্যই থাকতে পারে।
নিউজ এক্স-পোলস্ট্র্যাট বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, ৫৫টি আসনে জিতে কেজরিবালের পার্টিই আবার দিল্লির ক্ষমতায় ফিরতে পারে। ১৪ টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস ১টি আসতে পেরে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত।

বুথফেরত সমীক্ষার এই আভাস দেখেই আত্মবিশ্বাসে ফুটছে আপ শিবির। দলের এমপি সঞ্জয় সিংহ ২০১৫-র রেকর্ড ভেঙে যাবে বলে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, এবার কাজের ভিত্তিতে ভোট হয়েছে, আর কতদিন নকল ইস্যুতে ভোট হবে?

দিল্লির লড়াইয়ে রয়েছে কংগ্রেসও! কিন্তু, অবাক করা বিষয় হল, তারাও আবার ফল বেরোনোর আগেই কেজরিবালের জয়ই দেখছে!
বিজেপি অবশ্য দাবি করছে, দিল্লিতে এবার সরকার গড়তে চলেছে তারাই। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির দাবি, এক্সিট পোলের পূর্বাভাস ব্যর্থ প্রমাণিত হবে। আমাদের টিম যে সার্ভে করেছে, তার ভিত্তিতেই বলছি এক্সিট পোল মিলবে না, ১১ তারিখ ৪৮ আসনে জিতে আমরাই ক্ষমতায় আসব।
এর মধ্যে আবার ভোটের পর আরেকটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লিতে শনিবার ভোট হলেও জাতীয় নির্বাচন কমিশন ভোটদানের চূড়ান্ত হার জানায় ২৪ ঘণ্টার পর রবিবার সন্ধেয়। এনিয়েই সরব হয়েছে আপ এবং কংগ্রেস। এমনকী, এই সময়ের মধ্যে ইভিএম কারচুপি হয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছে কেজরিওয়ালের দল। সঞ্জয় সিংহ বলেন, আমাকে প্রশ্ন করতে হল কেন? ব্যালটে দু’ঘণ্টায় জানা যেত। ৭০টা আসনের জন্য একদিন কেন?

এনিয়ে এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, লোকসভা ভোটের পরও অনেক বুথের রেজাল্ট দেয়নি। মহুয়া মৈত্র কেস করেন।

বিজেপি অবশ্য এসব অভিযোগে কোনও গুরুত্ব দিচ্ছে না। দলের গোরক্ষপুরের এমপি রবি কিষণের কটাক্ষ, জিতলে ইভিএম ভাল, হারলে খারাপ। অভিযোগ তোলাটা ফ্যাশন হয়ে গেছে।


22:10 PM (IST)  •  11 Feb 2020

ইস্তফা দিয়ে সুভাষ চোপড়া বললেন, কংগ্রেসের এই ফলের দায় তাঁর। তিনি আরও বলেন, দিল্লিতে এমন রাজনীতি দেখেননি, যেখানে 'আপের বিজ্ঞাপন' দেখে মানুষ তাদের ভোট দিল।
22:06 PM (IST)  •  11 Feb 2020

দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আগামীকাল নিজের বাড়িতে বৈঠক করবেন কেজরিবাল।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget