এক্সপ্লোর

Long COVID: দাঁড়াতেই নীলবর্ণ দুই পা, লং কোভিডে এ কেমন পরিণতি! উদ্বিগ্ন গবেষকরাও

Novel Coronavirus: ল্যান্সেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিষয়টি সামনে এসেছে।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের নয়া রূপ হাজির হয়েছে ইতিমধ্যেই (Novel Coronavirus)। কিন্তু দীর্ঘমেয়াদি কোভিড নিয়ে কাটছে না আশঙ্কার মেঘ। বরং এবার দীর্ঘমেয়াদি তথা লং কোভিড আক্রান্ত রোগীর শরীরে অদ্ভুত সমস্যা দেখা গেল। নিজে থেকে দাঁড়ানোর ১০ মিনিটের মধ্যে এক রোগীর দুই পা নীল হয়ে যায় বলে জানা গিয়েছে। ল্যান্সেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিষয়টি সামনে এসেছে। (Long COVID)

সংবাদ সংস্থা পিটিআই-ও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডসের গবেষণায় প্রথম বিষয়টির উল্লেখ মেলে। তাতে বলা হয়, ৩৩ বছর বয়সি এক রোগী দীর্ঘমেয়াদি কোভিডে ভুগছিলেন। তাঁর শরীরে অ্যাক্রোসায়নোসিস থাবা বসিয়েছে, যার ফলে পায়ের ধমনীতে রক্ত জমা হতে শুরু করে। 

গবেষণায় বলা হয়েছে, দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন ওই রোগী। বিছানা ছেড়ে একবার ওঠার সাহস দেখান। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর ১০ মিনিটের মধ্যেই তাঁর দুই পা নীলবর্ণ ধারণ করে। ফুলে ওঠে পায়ের শিরা। ওই রোগী জানিয়েছেন, ক্রমশ ভারী হয়ে আসতে থাকে তাঁর পা, ঝিনঝিন করতে শুরু করে।

আরও পড়ুন: Nail Problems: নখ দেখলেই বোঝা যাবে আপনার কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা?

ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান রোগী থেকে চিকিৎসক সকলেই। এর পর এক জায়গায় ধরে বসানো হয় রোগীকে। তাতে মাত্র দু'মিনিটের মধ্যেই ফের স্বাভাবিক হয়ে যায় পা। ওই রোগী জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই পা বিবর্ণ হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন তিনি। তার আগে কখনও এমন হয়নি। 

ইউনিভার্সিটি অফ লিডসের স্কুল অফ মেডিসিনের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর তথা গবেষণাপত্রের লেখক মনোজ শিবন বলেন, "বিশেষ ভাবে লক্ষণীয় এই ঘটনা।কারণ কোভিডে সংক্রমিত হওয়ার আগে কখনও এমন সমস্যায় পড়েননি ওই রোগী।" এর পর দফায় দফায় আরও কিছু ডাক্তারি পরীক্ষা হয় রোগীর, তাতে পশ্চারাল টাকিকার্ডিয়া সিন্ড্রোম ধরা পড়ে। এই রোগের ক্ষেত্রে উঠে দাঁড়ালে রোগীর হৃদস্পন্দন বৃদ্ধি পায়।

দীর্ঘমেয়াদি বা লং কোভিডের জেরে এখনও পর্যন্ত রোগীদের শরীরের বিভিন্ন স্থানে নানা রকমের প্রভাব চোখে পড়েছে। অটোনমিক নার্ভাস সিস্টেমেও প্রভাব পড়েছে যেমন, তেমনই হৃস্পন্দন, রক্তচাপ, শ্বাসযন্ত্র, হজমক্ষমতা এবং যৌনক্ষমতাও প্রভাবিত হয়েছে। এতদিন মূলত শিশুদের মধ্যেই অ্যাক্রোসায়নোসিস দেখা যেত। লং কোভিড আক্রান্ত রোগীর শরীরেও এবার তার খোঁজ মিলল। বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি উঠছে। লং কোভিডের অন্য উপসর্গগুলি হল, ক্লান্তিভাব, ব্রেইন ফগ, অবসাদ, উৎক্ঠা।রোজকার কাজকর্ম চালিয়ে যাওয়াও হতে পারে মুশকিল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget