এক্সপ্লোর

Byju's: বাইজু'স- এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ইডি-র লুক আউট সার্কুলার, রবীন্দ্রনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Raveendran: ভারতের বাইরে বিদেশে যেতে পারবেন না বাইজু'স- এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রন।

Byju's: আরও বিপাকে বাইজু'স (Byju's)- এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রন। এবার তাঁর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইডি। দেশের বাইরে কোথাও যেতে পারবেন না রবীন্দ্রন। কেন্দ্রীয় সংস্থার তরফে একটি লুক আউট সার্কুলার (Look Out Circular) জারি করা হয়েছে। এর আগেও ইডি একটি লুকআউট সার্কুল জারি করেছিল বাইজু'স- এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের বিরুদ্ধে। সেই সার্কুলারে বলা হয়েছিল, রবীন্দ্রনের বিদেশে যাত্রার কোনও আভাস পেলে অভিবাসন কর্তৃপক্ষ তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবে। তবে ইডি- র নতুন করে জারি করা লুক আউট সার্কুলার অনুসারে, রবীন্দ্রনকে দেশের বাইরে যাওয়া থেকে আটাকানো যাবে। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি- র তরফে অভিবাসন বিভাগকে বলা হয়েছে একটি লুক আউট সার্কুলার জারি করার কথা। বাইজু'স এডুকেশন-টেকনোলজি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে এই সার্কুলার জারি করা হয়েছে। প্রথমে ইডি-র নোটিসে বলা হয়েছিল তদন্তকারী আধিকারিককে না জানিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারবেন না রবীন্দ্রন। তবে ইডি- র নতুন লুক আউট সার্কুলার অনুসারে রবীন্দ্রনের বিদেশযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগের সার্কুলারের পর এবার নতুন করে অভিবাসন দফতরের কাছে নয়া লুক আউট নোটিস জারির আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

কী অভিযোগ রয়েছে বাইজু'স- এর সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে

গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে বাইজু'স- এর পেরেন্ট কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছিল ইডি। রবীন্দ্রনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল আর্থিক তছরুপের। এই অভিযোগ দায়ের করা হয়েছিল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) অনুসারে। ৯৩৬২.৩৫ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে রবীন্দ্রনের বিরুদ্ধে। বিদেশি মুদ্রা বিনিয়োগের আইন লঙ্ঘন করার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল বাইজু'স- এর সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে। 

ইডি জানিয়েছে তারা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড কোম্পানির বিভিন্ন বিদেশি বিনিয়োগ এবং ফার্মের ব্যবসায়িক আচরণ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই তদন্ত চলাকালীন বাইজু'স- এর সিইও রবীন্দ্রন এবং থিঙ্ক অ্যান্ড লার্ন সংস্থার চিফ ফিন্যানসিয়াল অফিসারের বয়ানও রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছর এপ্রিল মাসে ইডি- র তরফে জানানো হয়েছিল তারা বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডেটা উদ্ধার করেছে। 

আরও পড়ুন- বাছাই করা অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর নির্দেশ কেন্দ্রের, 'বাক স্বাধীনতা'র পরিপন্থী, বলল X

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget