এক্সপ্লোর

Elon Musk: বাছাই করা অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর নির্দেশ কেন্দ্রের, 'বাক স্বাধীনতা'র পরিপন্থী, বলল X

Modi Government: মোদি সরকারের সঙ্গে সংঘাতের বিষয়টি X-এর তরফেই খোলসা করা হয়েছে।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বাছাই করা কিছু অ্যাকাউন্ট এবং পোস্টে আপত্তি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। সেই নিয়ে তাদের সঙ্গে সংঘাত বাধল ধনকুবের ইলন মাস্কের মাইক্রো ব্লগিং সাইট X-এর (সাবেক Twitter)। সরকারি নির্দেশ মেনে কিছু অ্যাকাউন্টের পোস্ট সরিয়ে দিতে রাজি হলেও, সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের বিরুদ্ধে জেল, জরিমানার যে সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্র, তার সঙ্গে তারা একমত নয় বলে জানাল X. তাদের দাবি, এই ধরনের নির্দেশ বাক স্বাধীনতার পরিপন্থী। (Elon Musk)

মোদি সরকারের সঙ্গে সংঘাতের বিষয়টি X-এর তরফেই খোলসা করা হয়েছে। তাদের বক্তব্য, 'ভারত সরকারের তরফে বিশেষ নির্দেশ এসেছে, যাতে কিছু অ্যাকাউন্ট এবং কিছু পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে, যার সঙ্গে মোটা অঙ্কের জরিমানা এবং কারাবাসের প্রশ্ন জড়িয়ে রয়েছে। নির্দেশ মেনে শুধুমাত্র ভারতেই ওই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি দেখানো হবে না। কিন্তু এই নির্দেশের সঙ্গে একমত নয় X. কারণ সংশ্লিষ্ট ব্যক্তি এবং পোস্টের ক্ষেত্রেও বাক স্বাধীনতা প্রযোজ্য। (Modi Government)

X-এর তরফে আরও জানানো হয়, আমদের আগের অবস্থানই বজায় রয়েছে। ভারত সরকার অ্যাকাউন্ট ব্লকের যে নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে তাদের আবেদন এখনও পড়ে রয়েছে আদালতে। সংস্থার নীতি-নিয়মের কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের মালিকদেরও।

আরও পড়ুন: Iran on Antarctica: সেনাঘাঁটি-গবেষণাকেন্দ্র গড়ার ঘোষণা ইরানের, এবার আন্টার্কটিকা নিয়ে টানাপোড়েন

মাস্কের সংস্থার দাবি, কিছু আইনি নিষেধাজ্ঞার জেরেই ভারত সরকারের নির্দেশিকার প্রতিলিপি প্রকাশ করতে পারছে না তারা। কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সবকিছু পরিষ্কার থাকা প্রয়োজন। এই ভাবে চললে, আগামী দিনে এমন খামখেয়ালি সিদ্ধান্তগ্রহণ চলতেই থাকবে, কারও দায়বদ্ধতাই থাকবে না।

এর আগেও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে মোদি সরকারের সংঘাতের খবর সামনে এসেছে। মাস্ক মালিকানা পাওয়ার আগেও X-এস সঙ্গে সংঘাত দেখা দেয় কেন্দ্রের। ২০২১ সালে কেন্দ্রের নির্দেশ মানতে অস্বীকার করেন সংস্থার তদানীন্তন কর্তৃপক্ষ। মাস্কের হাতে সংস্থার মালিকানা ওঠার পর যদিও সেই অবস্থানে পরিবর্তন ঘটে। প্রকাশ্যেই মাস্ক জানান, নির্দেশ না মানলে কর্মীদের জেল-জরিমানা হতে পারে। তাই সেই ঝুঁকি নেবেন না তিনি। কিন্তু সম্প্রতি নরওয়ে থেকে বাক স্বাধীনতার অধিকারকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তার পরই মোদি সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল তাঁর সংস্থা X.

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
El Nino 2027: আগামী বছরেও কাটবে না আবহাওয়ার সঙ্কট, ধরাচ্ছে প্রবল গরম, অনিয়মিত বৃষ্টি, কৃষিক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা
আগামী বছরেও কাটবে না আবহাওয়ার সঙ্কট, ধরাচ্ছে প্রবল গরম, অনিয়মিত বৃষ্টি, কৃষিক্ষেত্রে বড় বিপদের আশঙ্কা
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget