এক্সপ্লোর

PM Modi on LPG: 'গ্য়াসের দাম কমলে বোনেদের সমস্য়া কমবে' পোস্ট মোদির

LPG Cylinder Price: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি।

নয়াদিল্লি: ২০২৪ -এর ভোটের আগে সাধারণের বড় স্বস্তি। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পেও ছাড় বেড়ে ৪০০ টাকা। ১৬ মাস পরে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজারের নিচে। রাখির আগে মহিলাদের উপহার বলে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

লোকসভা ভোটের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দাম কমছে গ্যাসের। সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।''

 

নির্বাচনের আগে মানুষের মন জয় করতে কি নয়া রাস্তা নিলেন নরেন্দ্র মোদি? সেই জন্যই কি হাসি ফোটালেন হেঁশেলে? প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবার বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, ছত্তীসগঢ় ও তেলঙ্গানায়।বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে চন্দ্রযান-৩ সফলভাবে ল্যান্ড করেছে চাঁদের মাটিতে। ভোটের ময়দানে কে সফট ল্যান্ডিং করবে জনতা জনার্দনের মনে? এটাই যখন লাখ টাকার প্রশ্ন, তখনই ভেট নিয়ে হাজির মোদি সরকার। ৪৮০ দিন পর স্বস্তি মিলল সাধারণ মানুষের। কলকাতায় সাধারণের ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম ১ হাজার ১২৯ টাকা। মধ্যরাত থেকে তা মিলবে ৯২৯ টাকায়। দিল্লিতে এখন ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১১১৮ টাকা। 

২০২২ সালের ৬ মে পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা।  ওই বছর ৭ মে ৫০ টাকা বেড়ে প্রথম হাজার টাকা (১০২৬) ছাড়ায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। তারপর থেকে প্রায় দেড় বছর পরে রান্নার গ্যাসের দাম নামল এক হাজার টাকার নিচে।কমেছে উজ্জ্বলা প্রকল্পের গ্য়াসের দামও। ২০১৬ সালে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করে কেন্দ্র। এতদিন বছরে ১২টি সিলিন্ডারে ওই প্রকল্পে দেওয়া হত ২০০ টাকা ভর্তুকি। ওই ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন দাম। উপকৃত হবেন প্রায় ৩৩ কোটি গ্রাহক। কেন্দ্রের বাড়তি খরচ হবে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget