এক্সপ্লোর

ফের দামী রান্নার গ্যাস, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা

বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি এলপিজি-র দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৭ টাকা ৫০ পয়সা।

কলকাতা: দু’ সপ্তাহের মধ্যে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন এলপিজি-র দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। এর আগে এ মাসেরই ২ তারিখ ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি এলপিজি-র দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৮৭ টাকা ৫০ পয়সা। জুলাই মাসে সাড়ে ৪ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার আগে জুন মাসে এলপিজি-র দাম ৩২ টাকা বেড়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪৯ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। সেটাই এ বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি। তবে দাম বাড়লেও প্রয়োজনের চেয়ে তা কমই বাড়ানো হয়েছে বলে বিভিন্ন তেল সংস্থা সূত্রের দাবি। যদিও, তারা এই দাবি করলেও, ধাপে ধাপে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তাতে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। কারণ বছর দেড়েক ধরে ভর্তুকিযোগ্য ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ধাপে ধাপে কেন্দ্র এতটাই বাড়িয়েছে যে, অধিকাংশ জায়গায় আর ভর্তুকি মিলছেই না। যেখানে মিলছে, সেখানেও তা নগণ্যই। খোদ পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্যই জানিয়েছে, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৩৫ টাকা থেকে বেড়ে ৫৯৪ টাকায় এসে দাঁড়িয়েছে। সরকারি সূত্রের খবর, দাম বাড়িয়ে ভর্তুকি কমানোয় সরকারের প্রায় ২২ হাজার কোটি সাশ্রয় হবে। গত অর্থবর্ষে রান্নার গ্যাসের ভর্তুকি ছিল ২২,৬৩৫ কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে মাত্র ১,৯০৫ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। লকডাউনের পরে নরেন্দ্র মোদি সরকার আট কোটি গরিব পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা করেছিল। কিন্তু এখনও প্রায় ১৮ কোটি পরিবার রান্নার গ্যাসের ভর্তুকি থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে সেই সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

Ajit Maity Arrested: গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক মমতা শিবিরের নেতা অজিত মাইতি
গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক মমতা শিবিরের নেতা অজিত মাইতি
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
Sikkim Landslide: একটানা বৃষ্টিতে সিকিমের একাংশে ভয়াবহ ধস, মাটির তলায় চাপা পড়ল একাধিক বাড়ি ও সরকারি আবাসন, উদ্বেগ প্রকাশ সিকিমের মুখ্যমন্ত্রীর
একটানা বৃষ্টিতে সিকিমের একাংশে ভয়াবহ ধস, মাটির তলায় চাপা পড়ল একাধিক বাড়ি ও সরকারি আবাসন, উদ্বেগ প্রকাশ সিকিমের মুখ্যমন্ত্রীর

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget