এক্সপ্লোর

Madhya Pradesh Wall Collapse: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দিরে দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি, মৃত ৯ শিশু, আহত আরও

Wall Collapse Death: মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে এই ঘটনা ঘটেছে।

ভোপাল: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দিরে মধ্যে দেওয়াল ভেঙে পড়ে বিপত্তি। মধ্যপ্রদেশে বেঘোরে মৃত্যু কমপক্ষে নয় শিশুর। গুরুতর আহত আরও চার শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। কারণ গত দু'দিনে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। (Wall Collapse Death)

মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সেখানকার হরদয়াল মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। মাটির শিবলিঙ্গ বানানোর কাজে শামিল হয়েছিলেন শিশুরা। ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবেই মাটির শিবলিঙ্গ তৈরির কাজ চলছিল। সেই সময় মন্দিরের পাশের একটি বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়েই মারা যায় নয় শিশু। (Madhya Pradesh Wall Collapse)

সাগরের জেলাশাসক দীপক আর্য জানিয়েছেন, গত কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টি চলছিল। যে বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, সেটিরও বয়স হয়েছিল, জীর্ণ অবস্থা টিকেছিল। ভারী বৃষ্টির জেরেই বাড়িটির দেওয়াল ভেঙে বড়ে বলে মত তাঁর। ঘটনার পর তড়িঘড়ি বুলডোজার আনা হয় মন্দির চত্বরে। ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের দেহ উদ্ধার হয়। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। 

আরও পড়ুন: World War 3: ৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা ভারতীয় নস্ত্রাদামুসের

জেলাশাসক জানিয়েছেন, মন্দির চত্বরে তাঁবু খাটিয়ে অনুষ্ঠান চলছিল। ওই তাবুর ভিতরে মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুগুলি। সেই সময়ই দেওয়ালটি ভেঙে পড়ে। মন্দির চত্বর থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে এবং তার নীচে আর কেউ চাপা পড়ে নেই বলে জানিয়েছেন তিনি। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিধায়ক গোপাল ভার্গব। পুলিশ এবং জেলা প্রশাসনের অধিকারিকদের থেকে রিপোর্ট নেন তিনি। 

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃত শিশুদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার ব্য়বস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। আহত শিশুদের পরিবারকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোবিন্দ রাজপুত। মৃতদের সকলের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একদিন আগেই, রেওয়া জেলায় দেওয়াল চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। তাদের সকলের বয়স ছিল পাঁচ থেকে সাত বছরের মধ্যে। স্কুল থেকে ফেরার পথে একটি বাড়ির দেওয়াল ভেঙে তাদের মাথায় পড়ে। ওই বাড়ির মালিকককে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget