এক্সপ্লোর

Maha Kumbh: মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তাতেই মৃত্যু গোটা পরিবারের!

Accident News:মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি।

আগ্রা: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথেই সব শেষ। পুণ্যস্নান  সেরে আর বাড়ি হল না। বরং পথেই প্রাণ শেষ গোটা পরিবারের। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় শেষ হয়ে গেল গোটা পরিবার। 

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম ওমপ্রকাশ সিং(৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা সিং (৩৪)। সঙ্গে ছিল তাঁদের ১২ বছরের মেয়ে এবং ৪ বছরের ছেলে। সোমবার রাত ১২.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে।  

দিল্লির উত্তমনগরের বাসিন্দা তাঁরা। মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন ওমপ্রকাশ সিং নিজেই। কিন্তু আচমকা গাড়ির উপুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উঠে যায়। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক পিষে দেয় গাড়িটিকে। 

ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালকের গাফিলতির জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

আরও পড়ুন, সাধুবাবার পায়ের স্পর্শে ভ্যানিশ ক্যান্সার-সহ একাধিক রোগ! মহাকুম্ভে এ যেন মহা 'ভেল্কি'!

প্রসঙ্গত, মহাকুম্ভ চলাকালীন মেলা চত্বরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ২৬০টি তাঁবু। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দাউ দাউ করে পুড়ছিল সন্ন্যাসীদের আখড়া। সেক্টর ৫ ও সেক্টর ১৯ -এর মাঝখানের এলাকায় আচমকা আগুন লেগে গিয়েছিল। পরপর ফাটতে থাকে সিলিন্ডার। গীতা প্রেস ও ধর্ম সঙ্ঘের একের পর এক টেন্টে ছড়িয়ে পড়ে আগুন। প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা চলে যায় আগুনের গ্রাসে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

প্রাথমিকভাবে অনুমান, সিলিন্ডার ফেটেই কুম্ভমেলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ২২ মিনিট ধরে দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর সকলকেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। 

                                               

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget