এক্সপ্লোর

Ajit Pawar Death: বিমান ভেঙে পড়ার মুহূর্তে ঠিক কী ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী

Ajit Pawar Death in Plane Crash: এদিন বারামতী এলাকায় ছিল ঘন কুয়াশা। ফলে দৃশ্যমানতা কম ছিল। আর এই এলাকা পাহাড়ি অঞ্চল। খারাপ আবহাওয়ার কারণেও দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান। তদন্তে খতিয়ে দেখা হবে সব।

Ajit Pawar Death:ভেঙে পড়ার আগে ২ বার অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। বারামতী বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার প্রায় পরমুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং Flightradar24 সূত্রে খবর, বুধবার সকালে বারামতী বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করেছিল অজিত পাওয়ারের প্রাইভেট জেট। সূত্রের খবর, অবতরণের আগে নিয়ন্ত্রণে হারিয়ে ভেঙে পড়ে Learjet 45 বিমানটি। এই বিমান একটি বেসরকারি সংস্থা VSR Ventures দ্বারা দেখভাল করা হয়। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ভেঙে পড়েছে এই বিমানটি। আজ সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে উড়েছিল অজিত পাওয়ারের প্রাইভেট জেট। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছাড়া বিমানে ছিলেন আরও ৪ জন। ডিজিসিএ জানিয়েছে, ৫ জনেরই মৃত্যু হয়েছে। 

এক প্রত্যক্ষদর্শীর কথায়, রানওয়েতে ঢোকার অন্তত ১০০ ফুট আগেই ভেঙে পড়েছিল বিমানটি। নিমেষে চূর্ণবিচূর্ণ হয়ে যায় বিমানটি। দাউদাউ করে জ্বলে ওঠে ওই বিমান। অন্তত ৪-৫ বার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। চোখের নিমেষে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। ওই প্রত্যক্ষর্দশী এও জানিয়েছেন, বিমানটি নীচের দিকে হেলে ছিল। দেখেই মনে হচ্ছিল ভেঙে পড়বে। আর ঠিক তাই হয়েছে। বিমানটি ভেঙে পড়তে দেখেই আশপাশ থেকে ছুটে আসেন অনেকে। যাত্রীদের বের করার চেষ্টাও করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু মারাত্মক আগুন থাকায় বিশেষ এগোতে পারেননি কেউই। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর দুই সহায়ক এবং বিমানের কমান্ডিং পাইলট ও ফার্স্ট অফিসারের। নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন অজিত পাওয়ার। বারামতীতে চারটি র‍্যালিতে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। 

কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা 

তদন্ত শুরু হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার করা হবে। ককপিটের রেকর্ড বক্সও খতিয়ে দেখা হবে। তবে এর মাঝেই শোনা যাচ্ছে, আরেকটি সম্ভাবনার কথা। আজ বারামতী এলাকায় ছিল ঘন কুয়াশা। ফলে দৃশ্যমানতা কম ছিল। পুণে জেলার বারামতী এলাকার এই খারাপ আবহাওয়ার কারণেও বিমান দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। বারামতী এলাকা একটি পাহাড়ি এলাকা। সেখানে দৃশ্যমানতা কম থাকলে উড়ানে সমস্যা হতে পারে। আর এই সবকিছুর জেরে বিমান ভেঙে পড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 

ইতিমধ্যেই এই ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। ডিজিসিএ- এর উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বিমানের ভেঙে পড়া অংশ ভালভাবে পরীক্ষা করা হবে। নিখুঁতভাবে ছবিও তোলা হবে ওইসব ভেঙে যাওয়া জিনিসের। এর মাধ্যমে ভেঙে পড়ার সময় বিমানের অভিমুখ কোন দিকে ছিল, গতি কত ছিল তা জানতেই এইসব পরীক্ষা করা হবে। ওই অঞ্চলের আবহাওয়া কি উড়ানের জন্য উপযুক্ত ছিল, তা জানতে উড়ানের আগের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। এছাড়াও শেষ মুহূর্তে পাইলটরা কি করেছিলেন তা জানতে পরীক্ষা করা হবে ককপিটের ভয়েস রেকর্ডাএ। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অফিশিয়াল কথোপকথনও খতিয়ে দেখা হবে। কী ভুল ছিল তা জানতে আবহাওয়ার অবস্থা, রানওয়ের পরিস্থিতি, হাওয়ার গতিবিধি সবই খতিয়ে দেখা হবে এই তদন্তের মাধ্যমে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget