এক্সপ্লোর

এনপিআরের জন্য তৈরি উদ্ধবের মহারাষ্ট্র, ১ মে থেকে শুরু নথি সংগ্রহ

মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসেছে শিবসেনা সরকার। এনসিপি-কংগ্রেস উভয়েই দাবি করেছে, তারা এ রাজ্যে এনআরসি করতে দেবে না।

মুম্বই: রাষ্ট্রীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর চালু করতে চলেছে মহারাষ্ট্র সরকার। ১ মে থেকে শুরু হবে জনগণনা, চলবে ১৫ জুন পর্যন্ত। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে আন্দোলনের মাঝেই মহারাষ্ট্র সরকার এনপিআর ও জনগণনার কাজে হাত দেওয়ার ঘোষণা করল। মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসেছে শিবসেনা সরকার। এনসিপি-কংগ্রেস উভয়েই দাবি করেছে, তারা এ রাজ্যে এনআরসি করতে দেবে না। দুই দলই টানা এনআরসি, সিএএ ও এনপিআরের বিরোধিতা করে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, এনপিআরে হাত দেবে তারা। ফলে প্রশ্ন উঠেছে, এই সরকার কি আদৌ টিকবে না পড়ে যাবে। মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে সরকার গড়তে চাই ১৪৫টি আসন। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬, এনসিপির ৫৪, কংগ্রেসের ৪৪। সব মিলিয়ে ১৬৯। এই পরিস্থিতিতে উদ্ধব এনপিআর চালু করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি-কংগ্রেস তা মানবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এনপিআর হল দেশের নাগরিকদের ডেটাবেস। কোনও ঠিকানায় যিনি গত ৬ মাস ধরে রয়েছেন বা আগামী ৬ মাস থাকবেন তাঁর নাম উঠবে এই রেজিস্টারে। এর তথ্য সাহায্যে নানা উন্নয়ন যোজনায় হাত দেয় সরকার। এতে নাগরিকত্ব দেওয়া বা কেড়ে নেওয়া- কোনওটাই হয় না। ২০১০-এ প্রথম দেশজুড়ে এনপিআর হয়। কিন্তু এনআরসি ও সিএএ নিয়ে বিতর্কের জেরে এবার এনপিআর নিয়েও অশান্তি শুরু হয়েছে। বেশ কয়েকটি বিরোধী শাসিত রাজ্য জানিয়েছে, তারা এই প্রক্রিয়া চালু করবে না।

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget