এক্সপ্লোর

৬৩,২৮২ জন করোনা আক্রান্ত, আতঙ্কের আবহেও প্রথম দিনে ১১,৪৯২ জনকে টিকা দিল মহারাষ্ট্র

স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুম্বইতে সবমিলিয়ে ১০০০ জন ১৮-৪৪ বয়সের ব্যক্তি টিকা পেয়েছেন।

মুম্বই: ২৬টি রাজ্যে মোট ১৩২টি টাকাকরণ অভিযান হয়েছে গোটা দিন জুড়ে। শনিবার সন্ধেয় এমনটাই জানয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে। এ দিন সন্ধে ৬টা পর্যন্ত মোট ১১,৪৯২ জনকে ভ্যাকসিন দিয়েছে মহারাষ্ট্র সরকার। বাকি জেলাগুলোতে আগামিকাল থেকে তৃতীয়দফার টিকাকরণ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুম্বইতে সবমিলিয়ে ১০০০ জন ১৮-৪৪ বয়সের ব্যক্তি টিকা পেয়েছেন।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, রাজ্যের হাতে ৩ লক্ষ ডোজ রয়েছে। কিন্তু ১৮ ঊর্ধ্বদের জন্য টিকাকরণ অভিযান শনিবার থেকেই শুরু হবে। সেই মতো মহারাষ্ট্রের সব জেলায় টিকাকরণ অভিযান শুরু করা সম্ভব না হলেও বেশ কয়েকটি জেলাতেই টিকাকরণ শুরু হয়েছে আজ থেকেই।

দেশে ভ্যাকসিন নিয়ে জটিলতা অব্যাহত। তার মধ্যেই দেশজুড়ে আজ থেকে শুরু করোনার বিরুদ্ধে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান। এই পর্যায়ে ১৮-৪৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে বলেই জানানো হয়। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণ দেখিয়ে অনেকগুলি রাজ্যের তরফেই জানিয়ে দেওয়া হয়, শনিবার থেকে তারা এই পর্বের টিকাকরণ অভিযান শুরু করতে পারবে না। তালিকায় ছিল পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর। 

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রাজ্যগুলির কাছে এখন এক কোটি টিকার ডোজ রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০ লক্ষ ডোজ তারা পাবে। মন্ত্রক আরও জানিয়েছে, কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৬১.৬ মিলিয়ন টিকা ডোজ নিখরচায় পাঠিয়েছে। মহারাষ্ট্র ও গুজরাতের মতো রাজ্য শনিবার থেকে তৃতীয় পর্বের টিকাকরণের ঘোষণা করে। এদিন গুজরাটের ১০ টি জেলাতেও এই অভিযান চলে। 

আক্রান্তের নিরিখে বিপদসীমায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে সংক্রমণের হার সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬৩,২৮২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬,০২,৪৭২ জন। পাশাপাশি একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০২ জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget