এক্সপ্লোর

Mahua Maitra: মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ

Mahua Maitra Expelled: লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায় এথিক্স কমিটির সুপারিশ। সেই সুপারিশেই সিলমোহর দিলেন অধ্যক্ষ। 

নয়াদিল্লি: মহুয়া মৈত্রর (Mahua Maitra) সাংসদ পদ খারিজ। সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে ঘুষকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া। ধ্বনিভোটে পাস এথিক্স কমিটির সুপারিশ। সেই সুপারিশকে সিলমোহর দিয়ে সংসদ থেকে বহিষ্কার করা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে।

বহিষ্কৃত মহুয়া মৈত্র: উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে, মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। সংসদের শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে আজ লোকসভার অধ্যক্ষের কাছে জমা পড়ে সেই রিপোর্ট। অধিবেশন শুরু প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। ১২টার পর পেশ করা হয় ৪৯৫ পাতার সেই রিপোর্ট। লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন বিরোধীরা। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। 

বেলা দুটোর পর ফের শুরু হয় অধিবেশন। তৃণমূল তো বটেই বিরোধীরা প্রথম থেকেই দাবি করে আসছে রিপোর্ট পড়ার জন্য সময় দিতে হবে তাঁদের। পাশাপাশি মহুয়া মৈত্রকে বলার সুযোগ দিতে হবে লোকসভায়। কিন্তু এই দাবির পরেও দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। লোকসভায় বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি মহুয়া মৈত্রকে। লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায় এথিক্স কমিটির সুপারিশ। সেই সুপারিশেই সিলমোহর দিলেন অধ্যক্ষ। 

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে, লোকসভার এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য়। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরো-তম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক। দুবাইয়ে প্রতিষ্ঠিত ব্য়বসায়ী দর্শন হিরানন্দানিকে, সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগও উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে।যাবতীয় অভিযোগ উড়িয়ে মহুয়া মৈত্র আগেই দাবি করেছিলেন,মোদি সরকারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্যই, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি।

তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল। শুক্রবারও তার অন্যথা হল না। এদিন সাংসদ পদ খারিজের পরই সংসদে বাইরে জমায়েত করেন বিরোধীরা। মহুয়া মৈত্রর পাশে দেখা যায় সোনিয়া গাঁধী, রাহুল গাঁধীদের। সংসদের বাইরে বেরিয়ে ক্ষোভ উগরে বহিষ্কৃত তৃণমূল সাংসদ। মোদি সরকারকে আক্রমণ করে মহুয়া বলেন, "আজ আমার সাংসদ পদ খারিজ, আমি নিশ্চিত কালই আমার বাড়িতে সিবিআই যাবে।আগামী ৬ মাস আমাকে হেনস্থা করবে।বিজেপি সাংসদ বলে রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অথচ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। আদানিকে বাঁচাতে বিরোধীদের কণ্ঠস্বর দমানোর চেষ্টা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: পাহাড়ে শিক্ষকদের ৫৯০টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ: মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?

ভিডিও

Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget