এক্সপ্লোর

Mahua Moitra: মহুয়া মৈত্রর করা মানহানির মামলায় ট্যুইস্ট দিল্লি হাইকোর্টে !

Mahua Moitra Case: ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে মহুয়া মৈত্রর করা মানহানির মামলাতেও ট্যুইস্ট দিল্লি হাইকোর্টে!

নয়াদিল্লি: বিতর্ক যেনও কিছুতেই ছাড়ে না পিছু। এযেনও শেষ হয়েও হইল না শেষ। মূলত ক্যাশ ফর কোয়ারি কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) করা মানহানির মামলাতে এবার নয়া মোড়। সেখানেও উঠে এল পোষ্যের প্রসঙ্গ। 

হিরানন্দানি গ্রুপের থেকে ঘুষ নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্ররই প্রাক্তন বন্ধু অনন্ত জয় দেহাদ্রাই। পাল্টা গোটাটাই প্রধানমন্ত্রীর দফতর ও আদানি গোষ্ঠীর চক্রান্ত বলে দাবি করেছেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও প্রাক্তন বনধু অনন্ত জয় দেহাদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। বিচারক সচিন দত্তর এজলাসে আজ তাঁর শুনানি ছিল।

 সূত্রের খবর, মহুয়া মৈত্রর আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা দু'জনের অভিযোগ সংক্রান্ত চিঠি যেন মিডিয়ার গোচরে না আনা হয়। সেই সময় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আইনজীবী হিরানন্দানি গ্রুপের সিইও দর্শন হিরানন্দানির চিঠির উল্লেখ করেন। আর এই বাদানুবাদের সময়েই এজলাসে চলে মহুয়া মৈত্রর প্রাক্তন বনধু অনন্ত জয় দেহাদ্রাই, যিনি আবার পেশায় আইনজীবীও।

সূত্রের খবর, মহুয়া মৈত্র আইনজীবী অনন্ত জয় দেহাদ্রাইকে বলেন, তিনি যদি CBI-কে করা মহুয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেন, তাহলে তার বিনিময়ে হেনরি নামের পোষ্য কুকুরটি তাঁকে ফেরত দিয়ে দেওয়া হবে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের এই বক্তব্য শুনে বিচারপতি বলেন, তিনি যদি আদালতের বাইরেই মধ্যস্থতা করবেন, তাহলে আদালতে এসেছেন কেন? ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

 পোষ্য কুকুরকে নিয়ে দুই বন্ধুর টানাপোড়েন নতুন মোড় নিল।এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদরি। তুললেন, পোষ্য কুকুর চুরির অভিযোগ। সূত্রের খবর, মহুয়া ও জয় একটাসময় দুজনে বন্ধু ছিলেন। পরে বন্ধুত্ব ভাঙে। দু-জনের বিবাদের বিষয়টি প্রথম সামনে আসে গত সেপ্টেম্বরে।

আরও পড়ুন, পুজো এবারেও কাটবে রাস্তাতেই,চাকরিপ্রার্থীদের মঞ্চে মীনাক্ষী মুখোপাধ্য়ায়

পুলিশ সূত্রে দাবি, বাড়িতে ঢুকে পোষ্য সারমেয়, রটওয়েলার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে, জয় অনন্তের বিরুদ্ধে দিল্লির বারাখাম্বা থানায় অভিযোগ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পরে, রটওয়েলার ফেরত দেন জয় অনন্ত। যার নাম হেনরি। পোষ্য় ফেরত পাওয়ার পর অভিযোগ তুলে নেন মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টে করা মামলাতেও এই ঘটনার উল্লেখ করেছেন মহুয়া মৈত্র।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
Dhruv Rathee: 'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget