এক্সপ্লোর

Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত

Malegaon Blast Case: মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি।

Malegaon Blast Case: মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। 

২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

'মালেগাঁও বিস্ফোরণে ৩ থেকে ৪টি সংস্থা কাজ করছে। সরকার পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বিস্ফোরণটি বাইকেই হয়েছিল। তদন্তে অনেক ত্রুটি ছিল। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি। বাইকের চেসিস নম্বর পাওয়া যায়নি। ঘটনার পর বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেননি। প্রমাণ নষ্টের ঘটনা ঘটেছে', জানাল মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত। 

মহারাষ্ট্রের মালেগাঁওতে দাঁড়িয়ে থাকা  স্কুটারেই যে বোমা ছিল তা প্রমাণ করতে পারেনি সরকার, এমনটাই জানিয়েছে এনআইএ- র বিশেষ আদালতে। দুটো বোমা বিস্ফোরণ হয়েছে তা প্রমাণিত, কিন্তু স্কুটারেই যে বোমা ছিল বা সেই স্কুটার স্বাধী প্রজ্ঞার ছিল, তা প্রমাণ করা যায়নি। অন্যদিকে আদালত এও জানিয়েছে যে ইউএপিএ ধারা ভুল ভাবে দেওয়া হয়েছিল। এমনকি যাঁদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তরা গ্রেফতার হয়েছিল, সেটাও ঠিকঠাক নয় বলে জানিয়েছে আদালত। এছাড়াও বিস্ফোরণের আগে হওয়া বৈঠক, প্রশিক্ষণ - এইসব তথ্যই খারিজ করেছে মুম্বইয়ের এনআইএ- র বিশেষ আদালত। ইউএপিএ ধারায় মামলা হওয়ার জন্য যা যা তথ্য প্রমাণ প্রয়োজন, তা যথেষ্ট পরিমাণে ছিল না এক্ষেত্রে, এই ধারায় মামলা হওয়ারই ছিল না, জানিয়েছে আদালত। ১৭ বছর পর এল মালেগাঁও বিস্ফোরণের রায়। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা এবং মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে আদালতের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget