এক্সপ্লোর

Laxmi Bhandar Update: লক্ষ্মীর ভাণ্ডারে বিনামূল্যে ফর্ম, কীভাবে আবেদন করবেন ?

পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এই পরিস্থিতিতে কোথাও ফর্ম পূরণে কাটমানি নেওয়া, তো কোথাও ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কলকাতা : পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এই পরিস্থিতিতে কোথাও ফর্ম পূরণে কাটমানি নেওয়া, তো কোথাও ফর্ম নিতে গেলে বাড়ির বকেয়া ট্যাক্স জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজ "লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে যাবতীয় বিষয় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী বললেন মুখ্যমন্ত্রী ?

মমতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কোনও ভুল বোঝাবুঝি নয়। চিন্তা নয়। বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ক্যাম্প থেকে একটা ইউনিক নম্বর দেওয়া থাকবে। প্রথমে যে মা-বোনেরা আসবেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। আগে যেমন দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হত। তার পর আর একটা ক্যাম্পে যেতেন। আমরা এটাকে সরলীকরণ করেছি।  

কীরকম সরলীকরণ ?

মমতা বলেন, দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যাবেন। সেই ক্যাম্পে যে সরকারি অফিসার থাকবেন তিনি একটা ফর্ম দেবেন। সেই ফর্মে একটা নির্দিষ্ট নম্বর থাকবে। তাঁর কাছেই সেই নম্বরটা রেকর্ড করা থাকবে। এই ফর্মের ডুপ্লিকেট করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। যাতে এটা কেউ অপব্যবহার করতে না পারেন সেই জন্য। বিনামূল্যে ফর্ম পাওয়ার পর সেটা ওখানে পূরণ করে জমা দেবেন। ফর্মের সাথে একটা ইউনিক নম্বর থাকবে। সেই নম্বরটা সরকারের কাছে থাকবে। এটা আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক করে দেওয়া হবে। কম্পিউটার জেনারেটেড নম্বর। তাই নকল করে কেউ কিছু করতে পারবেন না। এই ইউনিক নম্বরটাই গ্রহণ করা হবে। যদি বাইরে থেকে কেউ ফর্ম ফিলআপ করার জন্য জোগাড় করেন বা অন্য এজেন্সি থেকে ২৫-৩০টা ফর্ম ছাপিয়ে নিয়ে বিতরণ করেন, সেগুলো কিন্তু গ্রহণ করা হবে না। একমাত্র দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প থেকে যে ফর্ম পাবেন , সেটাই গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, উত্তর ২৪ পরগনায় রটিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স দিতে হবে। এরকম কোনও বিজ্ঞপ্তি সরকারের নেই। কোনও বাধ্যবাধকতা নেই। যদি এরকম কেউ করে, শুনবেন না। যদি কোনও অভিযোগ থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে জানাতে পারেন। ১০৭০/২২১৪৩৫২৬-এই নম্বরে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget