এক্সপ্লোর

I.N.D.I.A Meeting : সঙ্কটে I.N.D.I.A ? বুধের বৈঠকে মমতার পর একে একে 'না' আরও হেভিওয়েটদের

I.N.D.I.A bloc meeting: জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। অনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নয়াদিল্লি : রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি। মোদি ময় হিন্দি বলয়। আর এই ফলাফল থেকেই কি ইঙ্গিত স্পষ্ট যে আসন্ন লোকসভা ভোটে বিজেপির পৌষমাস বিরোধীদের 'INDIA' জোটের সর্বনাশ হবে? ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস।  এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন। 

বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee) আগেই জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। আগামীকাল থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। নীতীশ কুমার ( Nitish Kumar ) ও অখিলেশ যাদবও ( Akhilesh Yadav )যাচ্ছেন না বৈঠকে।  তিনি বুধের বৈঠকে যোগ দিতে পারবেন না। এরপর এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন তিনিও থাকছেন না এই বৈঠকে। থাকবেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। অতএব বিরোধী জোট INDIA-র বৈঠকে কো কো হাজির থাকেন এখন সেটাই প্রশ্ন।  বুধবার জোট বৈঠক ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

৫ রাজ্যে বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ৩ রাজ্যে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসকে দুষে বলেন, 'এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়, মানুষ বিজেপির বিরুদ্ধে' ।  তিনি আরও বলেন, 'এটা বিজেপির জয় নয়। এটা ভোট কাটাকাটির জয়। আসন সমঝোতা ঠিকমতো হলে, এই ফলাফল হত না! ' লোকসভা ভোটের আগে ছত্তীসগড়, মধ্য়প্রদেশ, রাজস্থানে শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। তা নিয়ে এবার 'INDIA' জোটের প্রধান শরিক কংগ্রেসকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এর আগে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী মন্তব্য করেন, ' কংগ্রেসের পরাজয়। ওরা জোটের কোনও দলের সঙ্গে যোগাযোগ করেনি, সাহায্য চায়নি। ওরা নিজেদের ক্ষমতায় বিজেপিকে হারানোর চেষ্টা করছিলেন। যা দিবাস্বপ্ন ছিল। ' 

'ইন্ডিয়া' জোট শরিক  ওমর আবদুল্লা বলেছিলেন, 'আমি কিছুই বলতে পারব না। রাজ্যগুলির নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের যা অবস্থা, ভবিষ্যতেও যদি একই রকম চলতে থাকে, তাহলে আমরা নিজেদের বাঁচাতে পারব না... মধ্যপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারেনি কংগ্রেস' 

এখন প্রশ্ন, শুরুতেই ভাঙনের শুরু? নাকি দ্বন্দ্ব ভুলে কাছাকাছি এসে ২০২৪-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই? কী করবে ইন্ডিয়া জোট?  উত্তর মিলবে অদূর ভবিষ্যতেই। 

আরও পড়ুন :

 'বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রেই থাকা দরকার' লোকসভা ভোটের আগে অভিষেক-বার্তা 

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget