এক্সপ্লোর

Mamata Banerjee : "সদ্য শেষকৃত্য থেকে ফিরেছেন, অনুষ্ঠান সংক্ষিপ্ত করে বিশ্রাম করুন", মোদিকে অনুরোধ মমতার

Bande Bharat Express : অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনে ক্ষতির কথা তুলে ধরেন মমতা

কলকাতা : বন্দে ভারত এক্সপ্রেসের (Bande Bharat Express) উদ্বোধন। মায়ের মৃত্যুর জেরে আজ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনে ক্ষতির কথা তুলে ধরেন। অনুরোধ করলেন বিশ্রাম নেওয়ারও।

মমতা বলেন, "আপনার ব্যক্তিগত জীবনে বিশাল বড় ক্ষতির একটা দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি এই কঠিন মুহূর্তে আপনাকে শক্তি ও আশীর্বাদ দিন। আপনাকে কৃতজ্ঞতা জানাই। আজ আপনার এরাজ্যে আসার কথা ছিল সেইজন্য। কিন্তু, আপনার মায়ের আকস্মিক মৃত্যুর কারণে আপনি আসতে পারলেন না। কিন্তু, আপনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন। আপনার কাছে অনুরোধ করব, এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করুন এবং বিশ্রাম করুন। কারণ, আপনি সদ্য শেষকৃত্য থেকে ফিরেছেন।"

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণ-

আজ প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী। এরপর পূর্বপরিকল্পিত কর্মসূচি বাতিল করে দিল্লি থেকে গাঁধীনগরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে চোখের জলে মাকে শ্রদ্ধা জানান। মায়ের মরদেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বেরোন তিনি। শববাহী গা়ড়িতে মায়ের মরদেহের সঙ্গে গাঁধীনগরের সেক্টর ৩০-র শ্মশানে যান প্রধানমন্ত্রী। নিজে হাতেই মায়ের মুখাগ্নি করেন তিনি। চোখের জলে শেষ বিদায় জানান তাঁর মাকে। 

মায়ের মৃত্যুর জেরে রাজ্যে আসতে পারেননি প্রধানমন্ত্রী। কিন্তু, ভার্চুয়ালি তিনি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। হাওড়ায় অনুষ্ঠানঞ্চে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অনুষ্ঠান শুরুর আগেই তাল কাটে। ভিক্টোরিয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটে হাওড়া স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান ওঠে। রাজ্যপাল, রেলমন্ত্রীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। বারবার রাজ্যপাল ও  রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও থামেননি বিজেপি কর্মীরা। এমনকী শিক্ষা প্রতিমন্ত্রীও তাঁদের থামতে মাইকে আবেদন জানান। এদিকে স্লোগান শুনে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই ওঠেননি তিনি। মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

পরে বন্দে ভারতে এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে নিজের বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের গোড়াতেই আসে প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণের কথা। এছাড়াও তিনি রেলমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন। বলেন, "আজ আমার কাছে খুব খুশির দিন। যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তারাতলা-জোকার উদ্বোধন হয়েছিল। সেই সময় আমন্ত্রণ জানানো হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের। আমি ধন্যবাদ জানাব, তৎকালীন কলকাতা পুরনিগমের চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়কে। কারণ, উনি জোকা ও তারাতলা স্টেশনের জন্য জমির ব্যবস্থা করেছিলেন। এবং নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকেও ধন্যবাদ। আজ আমি খুশি।"

আরও পড়ুন ; বন্দে ভারতের সামনে মুখ্যমন্ত্রী দাঁড়াতেই প্ল্যাটফর্ম থেকে ভেসে এল জয় শ্রীরাম, ছুটে এসে পরিস্থিতি সামলালেন রেলমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 19 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Satabdi On Abhishek:
"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget