এক্সপ্লোর

Vande Bharat Express : বন্দে ভারতের সামনে মুখ্যমন্ত্রী দাঁড়াতেই প্ল্যাটফর্ম থেকে ভেসে এল জয় শ্রীরাম, ছুটে এসে পরিস্থিতি সামলালেন রেলমন্ত্রী

Mamata Banerjee : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতোই বিজেপির সাংসদ সুভাষ সরকার। তিনি হাত নেড়ে বোঝানোর পাশাপাশি মঞ্চে উঠে সংযত হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রীকে যারা স্লোগান দেন তাঁদের উদ্দেশে।

সঞ্চয়ন মিত্র, হাওড়া : বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু আগে হাওড়া স্টেশনে কাটল অনুষ্ঠানের তাল। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্দে ভারত এক্সপ্রেস দেখতে সামনে পৌঁছলেও উল্টোদিকের প্ল্যাটফর্ম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভেসে এল জয় শ্রীরাম স্লোগান।

বিজেপি পতাকা দেখিয়ে ২৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে উড়ে আসে জয় শ্রীরাম স্লোগান। যে পরিস্থিতিতে দৃশ্যই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারিত মঞ্চে না গিয়ে দাঁড়িয়ে পড়েন ট্রেনের সামনেই। গোটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এসে মুখ্যমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করার পাশাপাশি উল্টোদিকের প্ল্যাটফর্মে থাকা ব্যক্তিদের শান্ত থাকার বার্তা দেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতোই বিজেপির সাংসদ সুভাষ সরকার। তিনি হাত নেড়ে বোঝানোর পাশাপাশি মঞ্চে উঠে সংযত হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রীকে যারা স্লোগান দেন তাঁদের উদ্দেশে। ঘটনা দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাঁর কাছে ক্ষোভপ্রকাশ করে ঘটনা বলতে। রাজ্যপালও রেলমন্ত্রীর সঙ্গে তারপর বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে।

রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়েই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রীরা। শুভেন্দু অধিকারী, জন বার্লা ও নিশীথ প্রামাণিক ছাড়া সকলেই এসে রেলমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে। যদিও তাতেও বরফ গলেনি। শেষপর্যন্ত মঞ্চের পাশে সরাকরি আমলাদের পাশেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাতসকালেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে আসে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হয় একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হাওড়া স্টেশন চত্বর। প্রধানমন্ত্রী সশরীরে হাজির থাকতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য হাওড়া স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ( Railways Minister Ashwini Baishnab)। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee)। তিনিও পৌঁছে যান হাওড়া স্টেশনে। অপেক্ষা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মায়ের শেষকৃত্যের কাজ মিটিয়েই তিনি আমদবাদ থেকে অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি যাত্রা শুরুর কথা ছিল তাঁর। হলও তেমনটাই।

কিন্তু তাঁর মাঝে মুখ্যমন্ত্রী পৌঁছনোর পরই ঘটনাক্রমে কাটল তাল। নেতাজি জয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও দেখা গিয়েছিল একইরকম ঘটনাক্রম। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে উড়ে গিয়েছিল জয় শ্রীরাম স্লোগান। যা নিয়ে বলতে উঠে নিজের অস্বস্তি প্রকাশ লুকিয়ে রাখেননি মুখ্যমন্ত্রী। এদিন অবশ্য রেলমন্ত্রীর পরে তিনি বক্তব্য রাখার সময় আজকের ঘটনাক্রম নিয়ে কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন- খালি পায়ে কাঁধে তুলে নিলেন মাকে, শোকবিহ্বল মাতৃহারা মোদি

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget