এক্সপ্লোর

Modi Mamata Meet : আজ দ্বিতীয়বার মুখোমুখি হবেন মোদি-মমতা, আলোচনায় কী প্রসঙ্গ ?

Modi Mamata Meeting : তৃণমূল নেত্রী আশ্বাস দেন, G20 বৈঠকে সব রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ।

নয়াদিল্লি: রাজনৈতিক মতাদর্শ ভিন্ন....কিন্তু দেশের স্বার্থে সোমবার এক ছাতার তলায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের প্রধানদের।  জি-২০ প্রস্তুতি-বৈঠকে আজ ফের প্রধানমন্ত্রীর ( PM Modi ) বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বিকেল ৫টায় ভার্চুয়াল বৈঠক। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মুখোমুখি হবেন মোদি-মমতা।  

পরবর্তী জি-২০ বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত। সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর ডাকা জি-২০ প্রস্তুতি বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সহযোগিতা চেয়েছেন মোদি। দেশের স্বার্থে সবরকম সহযোগিতায় প্রস্তুত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী আশ্বাস দেন, G20 বৈঠকে সব রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ। সাংসদ এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার বিদেশ সফরের নানা অভিজ্ঞতা রয়েছে। সম্মেলন সফল করতে রাজ্য সরকারের তরফে আপ্রাণ চেষ্টা করা হবে।

আরও পড়ুন : Morning Headlines : নিমতায় অভিনেতা দম্পতি জিতু কমল-নবনীতা দাসকে হুমকি-হেনস্থার অভিযোগ

তবে এরইমধ্যে G20 সম্মেলনের লোগো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক! কারণ, G20 লেখায় শূন্যের জায়গায় দেওয়া হয়েছে পৃথিবীর ছবি। আর পৃথিবীর ঠিক নীচেই রয়েছে পদ্ম! জাতীয় ফুলের পাশাপাশি, পদ্ম বিজেপির প্রতীকও! সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে, যা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' যখন দেশের কথা হয়, তখন আমরা কিছু বলি না কারণ, যদি এই খবর বাইরে যায়, তাহলে দেশের জন্য ভাল হবে না। তবে এটাও ঠিক যে, পদ্ম আমাদের জাতীয় ফুল। নির্বাচন কমিশন ওই পদ্ম একটি প্রতীককে দিয়ে দিয়েছে। তো, ওই পদ্ম ব্যবহার না করে আরও তো অনেক জিনিস আছে! আমি কোনও প্রশ্ন তুলিনি, তবে অন্যরা তুলছে। দেশের স্বার্থ জড়িয়ে আছে বলে আমরা এটা কোনও ইস্যু বানাইনি, তবে এটি ফেলে দেওয়ার মতোও বিষয় নয়।' 

এই বছর ইন্দোনেশিয়ার বালিতে ছিল G-20 সম্মেলন।  প্রথম দিন খাদ্য ও জ্বালানি সরবরাহে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বালিতে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। G-20 সম্মেলনের বাইরে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ব বৈঠক করেন মোদি। জো বাইডেন, ঋষি সুনক-সহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা দু’ দিনের সম্মেলনে যোগ দেন। এখান থেকেই আগামী এক বছরের জন্য G-20 সম্মেলনের দায়িত্ব নেয় ভারত।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget