এক্সপ্লোর

Manipur floods: মণিপুরে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত ২ লক্ষ মানুষ

Manipur floods: কয়েকদিনের প্রবল বন্যার জেরে মণিপুরে আটটি জেলার ৩৪৮টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লক্ষ মানুষ।

ইম্ফল: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরের পাশাপাশি বর্ষা ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আচমকা বন্যার ফলে মণিপুরের (Manipur) আট জেলার ৩৪৮ টি গ্রাম ও মফস্বল এলাকার প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত পাঁচদিন ধরে এই অবস্থা চলার পরে শুক্রবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানা গেছে মণিপুরের প্রশাসন সূত্রে।

গত কয়েকদিনের বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যপালের অফিস, মেডিক্যাল কলেজ ও সরকারি অফিস, মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর ব্যক্তিগত বাসভবন, সচিবালয়, সরকারি কর্মীদের কোয়ার্টার, নিরাপত্তা রক্ষীদের ব্যারাক ও প্রচুর হোটেল। শুধুমাত্র রক্ষা পেয়েছে রাজ্যপালের সরকারি বাসভবন।

আরও পড়ুন: Heatwave: দিল্লির পর জ্বলছে নাগপুর, তাপমাত্রার পারদ ছুঁল ৫৬ ডিগ্রি!

তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে থাকায় ইম্ফল শহর ও তার সংলগ্ন এলাকাগুলি থেকে জল ক্রমশ নিচের দিকে নামছে। জলস্তর কমতে আরম্ভ করেছে রাজ্যে বড় নদীগুলিতেও। ফলে অবস্থা ক্রমশ স্বাভাবিক হওয়ার দিকেই এগোচ্ছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। 

এপ্রসঙ্গে মণিপুরের জলসম্পদ মন্ত্রী ওয়াঙ্গবাউ নিউমাই জানান, ঘূর্ণিঝড় রেমালের জেরে গত সোমবার থেকে ক্রমাগত বৃষ্টি হচ্ছিল মণিপুরে। এর ফলে পূর্ব ও পশ্চিম ইম্ফলের পার্বত্য ও উপত্যকা এলাকার জেলাগুলি, কাঙ্গপোখাই, বিষ্ণুপুর, নোনে, চূড়াচন্দ্রপুর, সেনাপতি ও কাকচিং জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এখনও পর্যন্ত বন্যা কবলিত বিভিন্ন জায়গায় তিনজনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ হয়েছেন ও জখম ১০ জন। বিপর্যস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ চালাচ্ছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, সেনা, অসম রাইফেল ও অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৫৬টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩৪ হেক্টর জমির ফসল। পার্বত্য এলাকাগুলির বহু জায়গায় ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। মানুষের পাশে দাঁড়ানোর সবরকম চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে।

সূত্রের খবর, উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে বন্যা পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: তাপপ্রবাহে জেরবার দেশের বিস্তীর্ণ অংশ, কেন্দ্রকে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার আর্জি আদালতের

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget