এক্সপ্লোর

Manipur Violence:কোথা থেকে কত আগ্নেয়াস্ত্র উদ্ধার, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা মণিপুর সরকারের

Supreme Court:সংঘর্ষবিধ্বস্ত রাজ্যের নানা জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিল মণিপুর সরকার। শুক্রবার বিষয়টি সুপ্রিম কোর্টকে জানায় তারা।

কলকাতা: সংঘর্ষবিধ্বস্ত রাজ্যের নানা জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার (Firearms Recovery) নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিল মণিপুর সরকার (Manipur Government)। শুক্রবার বিষয়টি সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানায় তারা। সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চকে এও জানানো হয়েছে যে, স্রেফ বিচারপতিদের জন্যই ওই স্টেটাস রিপোর্ট।

আর যা...
সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বেঞ্চকে আরও জানান, একই মর্মে একটি সংক্ষিপ্ত হলফনামাও জমা দেওয়া হয়েছে। তিনি বলেন,'এখানে যে সব বিষয় নিয়ে বিতর্ক চলছে, তা ইতিমধ্যেই কমিটির(কোর্ট নিযুক্ত) গোচরে আনা হয়েছে।' সংঘর্ষবিধ্বস্ত মণিপুুরের ত্রাণ ও উদ্ধারের প্রক্রিয়া খতিয়া দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি কমিটি গড়ে দিয়েছিল শীর্ষ আদালত। সেই কমিটির মাথায় ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গীতা মিত্তল। প্রসঙ্গত, গত মে মাসে দুই মহিলাকে প্রথমে ধর্ষণ ও পরে খুনের ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। সেই মামলায় আবেদনকারীদের আইনজীবী বৃন্দা গ্রোভার এদিন সুপ্রিম কোর্টে জানান, এখনও ওই দুইজনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতার জানান, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। তারা এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

নতুন অশান্তি...
এদিকে ফের নতুন করে তপ্ত হয়ে উঠেছে মণিপুর। নেপথ্যে ৫ জনের গ্রেফতারি। গত ১৬ সেপ্টেম্বর নিরাপত্তাবাহিনীর উর্দি পরা, সশস্ত্র ৫ জনকে গ্রেফতার করার পর থেকেই নতুন করে উত্তেজনা মাথাচাড়া দেয় মণিপুরে। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপত্যকার নানা জায়গায় বিক্ষোভ, অবস্থান শুরু হয়। মঙ্গলবার থেকে সেই বিক্ষোভই চরমে পৌঁছেছিল। উপত্যকার স্থানীয় বাসিন্দারা ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দেন। আর তার আগের দিন অর্থাৎ সোমবার  ছিল,  অঘোষিত বনধ। গত কাল, বৃহস্পতিবার, মহিলা বিক্ষোভকারীরা উপত্যকার পাঁচটি জেলার একাধিক পুলিশ স্টেশনে মিছিল করেন। তাঁদের দাবি একটাই। ধৃত ৫ জনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেওয়া হয়, তা হলে তাঁদেরও গ্রেফতার করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই নিয়েই বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। সিনজামেই পুলিশ স্টেশনের বাইরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তিন জন জখম হন সেই ঘটনায়। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি। নতুন পরিস্থিতি দেখে কার্ফু শিথিল করার নির্দেশ প্রত্যাহার করেছে রাজ্য সরকার। পরিবর্তে ফের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন:বিএসপি সাংসদের উদ্দেশে 'আপত্তিকর শব্দ ব্যবহার' বিজেপি সাংসদের, নাড্ডার নির্দেশে শো-কজ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget