এক্সপ্লোর

Manipur Violence: ফের হিংসা মণিপুরে, এলোপাথাড়ি গুলিতে হত একাধিক! কারা হামলাকারী?

Manipur Under Curfew: হিংসার ঘটনায় উত্তর-পূর্বের এই রাজ্যের ৫টি জেলায় কার্ফু জারি করা হয়েছে

মণিপুর: নতুন বছরের প্রথম দিনেও ফের হিংসা মণিপুরে (Manipur)। নতুন বছরকে স্বাগত জানাতে যেখানে সারা দেশে আনন্দ-উৎসব হচ্ছে। সেখানে মণিপুরে ফের হিংসার ঘটনা। গুলিচালনার জেরে সোমবার মণিপুরের থৌবল জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার জেরে উত্তর-পূর্বের (north East) এই রাজ্যের ৫টি জেলায় কার্ফু জারি করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি। হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা, ঘটনাস্থলেই কয়েকজন মারা গিয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন জখম ব্যক্তি।

হামলার পরে পাল্টা হিংসা ছড়ায়। সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ সূত্রের খবর, থৌবল, পূর্ব ইম্ফল (Imphal), পশ্চিম ইম্ফল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করা হয়েছে।

এই ঘটনার কড়া নিন্দা করেছেন মণিপুরের (Manipur Violence) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (N Biren Singh)। একটি ভিডিও বার্তায় কড়া নিন্দা করার পাশাপাশি এলাকায় বাসিন্দাদের শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি। এই ঘটনায় যারা দোষী তাদের দ্রুত আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, একটি আপৎকালীন মিটিংও ডেকেছেন মণিপুরের মুখ্য়মন্ত্রী।

এর কয়েকদিন আগেই হামলার মুখে পড়েছিল নিরাপত্তা রক্ষীরা। মণিপুরের মোরে-তে নিরাপত্তারক্ষীদের উপর হামলা করেছিল সশস্ত্র হামলাকারীরা। 

গত বছরের প্রায় গোটা সময়জুড়ে সংবাদ শিরোনামে থেকেছে মণিপুর। মেইতেই ও কুকিদের মধ্যে সংঘর্ষ ও হিংসার ঘটনায় বহু প্রাণ ঝরেছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যে। জাতিগত হিংসার ঘটনার খবর ছড়িয়েছে সারা বিশ্বে। প্রায় ২০০ জনের মৃত্য়ুর ঘটনা ঘটেছে। কয়েকশো বাসিন্দা আহত হয়েছেন। মণিপুরের জনসংখ্যার সিংহভাগ মেইতেই গোষ্ঠীর, তাঁরা মূলত উপত্যকা এলাকায় বসবাস করে। অন্যদিকে আদিবাসী কুকি-জো সম্প্রদায়ের লোকজন মূলত পার্বত্য এলাকায় থাকেন। এই দুই গোষ্ঠীর মধ্যেই লাগাতার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটছে। শুধু সংঘর্ষই নয়, নারী ও শিশুদের উপর অত্যাচারের, অগ্নি সংযোগ, সম্পত্তি নষ্টের বহু ঘটনাও ঘটেছে। এই হিংসা থামাতে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে মণিপুরের সরকারকে। ঘুম ছুটেছিল কেন্দ্রের সরকারেরও। সেই হিংসার ঘটনা যে আদৌও কমেনি তা ফের একবার প্রমাণ হল। নতুন বছরের প্রথম দিনও বাদ গেল না, ঝরল প্রাণ। 

আরও পড়ুন: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget