এক্সপ্লোর

তৃণমূলের ২ পুর প্রশাসকের বিরুদ্ধে এফআইআর করলেন মণীশ শুক্লর বাবা

অর্জুন সিংহেরও বক্তব্য, দুই চেয়ারম্যান ষড়যন্ত্রে জড়িত। বাইরে থেকে ভাড়া করা খুনী আনা হয়েছিল, ডিল হয়েছিল ৪০ লক্ষ টাকার। মণীশ খুনে তৃণমূলের যোগাযোগ রয়েছে। দুই চেয়ারম্যান মিলে খুন করিয়েছেন।

কলকাতা: মণীশ শুক্ল খুনে তাঁর বাবার এফআইআর করলেন তৃণমূলের টিটাগড় ও ব্যারাকপুরের দুই পুর প্রশাসকের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিংহেরও অভিযোগ, মণীশ খুনের নেপথ্যে রয়েছেন এই দু’জনই। চল্লিশ লক্ষ টাকায় ডিল হয়েছিল বলে দাবি করেছেন তিনি। যদিও দু’জনেই অস্বীকার করেছেন অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, মণীশ খুনের নেপথ্যে রয়েছে পুরনো ব্যক্তিগত শত্রুতা। কিন্তু, সম্পূর্ণ অন্য দাবি করছেন মণীশ শুক্লর পরিবার ও বিজেপি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর এবং টিটাগড় পুরসভার প্রশাসক তথা তৃণমূলের দুই বিদায়ী পুরপ্রধান সহ সাতজনের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করে এফআইআর করলেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্ল। টিটাগড় থানায় করা লিখিত অভিযোগে চন্দ্রমণি অভিযোগ করেছেন, টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস, তৃণমূল নেতা রাজেন্দ্র যাদব, মহম্মদ খুররম খান, টিটাগড়ের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নাজির খান, রঞ্জিত পাল ওরফে রুনু, বাঁটুল, আরমান মণ্ডল এবং ভোলা প্রসাদ এই খুনের সঙ্গে জড়িত। দুই পুরসভার বিদায়ী চেয়ারম্যান এবং দাপুটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপিও। চন্দ্রমণি বলেছেন, উত্তম ও প্রশান্ত চাইতেন না,  মণীশ এখানে থাকুন। উনি বেঁচে থাকলে ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হতেন। আর ওঁকে হারানোর ক্ষমতা কারও ছিল না। অর্জুন সিংহেরও বক্তব্য, দুই চেয়ারম্যান ষড়যন্ত্রে জড়িত। বাইরে থেকে ভাড়া করা খুনী আনা হয়েছিল, ডিল হয়েছিল ৪০ লক্ষ টাকার। মণীশ খুনে তৃণমূলের যোগাযোগ রয়েছে। দুই চেয়ারম্যান মিলে খুন করিয়েছেন। যদিও, মণীশ শুক্লর বাবার এবং বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। উত্তম দাসের দাবি, তিনি কুকুর মারতেই বারণ করেন। অর্জুন সিংহ ভুয়ো অভিযোগ করছেন তাঁর নামে। আর প্রশান্ত চৌধুরী বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এফআইআরে তাঁদের নাম দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ এবং ১২০-র বির ধারায় মণীশ খুনের মামলা শুরু হয়েছে। এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে একমাত্র খুররম খানকেই এখনও অবধি গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Army Helicopter Crash: লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল-সহ ৩ সেনা আধিকারিক
লাদাখে ভেঙে পড়ল হেলিকপ্টার, প্রাণে বাঁচলেন মেজর জেনারেল-সহ ৩ সেনা আধিকারিক
Kolkata News: গড়িয়াহাট থানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন...
গড়িয়াহাট থানায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন...
Weather Update: এখনই কমছে না গরম ! কতদিন চলবে অস্বস্তিকর পরিবেশ? বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস
এখনই কমছে না গরম ! কতদিন চলবে অস্বস্তিকর পরিবেশ? বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস
CJP News: দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও
দেশের জন্য ‘বিপজ্জনক’! ভারতে এবার বন্ধ হল ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট, মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget