এক্সপ্লোর

Mann Ki Baat: ঐতিহাসিক মুহূর্ত, ‘মন কি বাত’ ১০০-য়, রাষ্ট্রপুঞ্জে সরাসরি সম্প্রচার

United Nations: রাষ্ট্রপুঞ্জে ভারতের তরফে যে প্রতিনিধিদল রয়েছে, তাদের তরফে ট্যুইটারে এই ঘোষণা করা হয়।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব ঘিরে জোর প্রস্তুতি চলছে। তার হাত ধরে এ বার ইতিহাসের রচনা হতে চলেছে। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও শোনা যাবে 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব। রাষ্ট্রপুঞ্জের অছি পরিষদে সরাসরি সম্প্রচারিত হবে 'মন কি বাত' অনুষ্ঠানের ১০০তম পর্ব। রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধির তরফেই এমনটা জানানো হল। 

১০০তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে আগামী ৩০ এপ্রিল

রাষ্ট্রপুঞ্জে ভারতের তরফে যে প্রতিনিধিদল রয়েছে, তাদের তরফে ট্যুইটারে এই ঘোষণা করা হয়। বলা হয়, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত হন। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে, অছি পরিষদের চেম্বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে আগামী ৩০ এপ্রিল। ‘মন কি বাত’ অনুষ্ঠানটি একটি জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই অনুষ্ঠান উন্নয়নের স্বার্থে লক্ষ লক্ষ দেশবাসীকে একজোট হতে অনুপ্রাণিত করে’।

আরও পড়ুন: Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে আলাপচারিতার পৃথক মাধ্যম হিসেবে রেডিও-য়  'মন কি বাত' অনুষ্শুঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শীঘ্রই তার ১০০তম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য জমকালো আয়োজনের প্রস্তুতি শুরু হল। ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব (Mann Ki Baat@100)উপলক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হচ্ছে বিজেপি-র তরফেও। সেখানে থাকবেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon) থেকে আমির খান (Aamir Khan) এবং আরও বিশিষ্ট নাগরিকবৃন্দ।

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে সব কমিউনিটি রেডিও চ্যানেলকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব সরাসরি সম্প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘মন কি বাত’-এর ১০০তম পর্বকে স্মরণীয় করে রাখতে চালু করা হচ্ছে ১০০ টাকার নতুন কয়েন, নয়া ডাকটিকিটও, যাতে ‘মন কি বাত’-এর প্রতীকচিহ্ন এবং নাম উল্লেখ থাকবে। উদ্বোধন হবে মোদির হাতেই। সরকারি টিভি চ্যানেলগুলিকেও সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। 'মন কি বাত' যে শোনা হচ্ছে, তার ছবি তুলেও বলা হয়েছে পাঠাতে।

‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিজেপি-র তরফে বিশেষ আয়োজন

‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিজেপি-র তরফে বিশেষ অধিবেশনের আয়োজন হচ্ছে। নাম রাখা হয়েছে, 'মন কি বাত @১০০'। অনুষ্ঠানে এ যাবৎ যত মানুষের নাম নিয়েছেন মোদি, তাঁদের মধ্যে থেকে ১০০ জন আমন্ত্রিত থাকবেন ওই অধিবেশনেে। বিবৃতি জারি করে বিজেপি বলে, '২০১৪ সালের ৩ অক্টোবর, সূচনাপর্ব থেকে 'মন কি বাত' জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের উন্নয়নে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে এতটাই অবিচ্ছেদ্য হয়ে দাড়িয়েছে অনুষ্ঠানটি, যে প্রধান সেবকের কথা শুনতে মুখিয়ে থাকেন সকলে। নিজেদের কৃতিত্ব, উৎকণ্ঠা, সুখ-দুঃখের কথা ভাগ করে নেন, যা নতুন ভারতের উদয়ের পরিচয়'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget