এক্সপ্লোর

Jaffar Express Blast: বালুচিস্তানে ফের ট্রেনে হামলা! তীব্র বিস্ফোরণ জাফর এক্সপ্রেসে, লাইনচ্যুত কামরা, উড়ল রেললাইন

Balochistan Train Blast:উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে।

নয়াদিল্লি: বালুচিস্তানে ফের ট্রেনের উপর হামলা। আবারও হামলা হল জাফর এক্সপ্রেসেই। কোয়েট্টা থেকে পেশোয়ার যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে ট্রেনটিতে। এখনও পর্যন্ত একটি বিস্ফোরণের খবর সামনে এলেও, পর পর তীব্র শব্দ শোনা গিয়েছে বলে খবর। বালুচিস্তান ও সিন্ধ সীমানায় ট্রেনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের জেরে ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। (Balochistan Train Blast)

মঙ্গসবার সুলতান কট থেকে কোয়েট্টা যাচ্ছিল জাফর এক্সপ্রেস। সেই সময় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। IED-র মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের। রেললাইনে বিস্ফোরক রাখা ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ছয়টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ট্রেনে যাত্রীরা সওয়ার ছিলেন। এখনও পর্যন্ত হতাহত সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য় সামনে আসেনি। তবে অনেকে আহত হয়েছেন। (Jaffar Express Blast)

এদিনের হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন বালুচিস্তান রিপাবলিকান গার্ডস। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। শিকারপুর থানার পুলিশ জানিয়েছে, সুলতান কট গ্রামের কাছে বিস্ফোরণ ঘটে। ট্রেনের কামরা লাইনচ্যুত হয়েছে যেমন, লাইনের বড় অংশও উড়ে গিয়েছে বিস্ফোরণে। 

হামলার দায় স্বীকার করে বালুচিস্তান রিপাবলিকান গার্ডস জানিয়েছে, পাকিস্তান সেনার কর্মী এবং আধিকারিকরা ট্রেনে সওয়ার ছিলেন। তাঁদের নিশানা করতেই এই হামলা চালানো হয়। বিবৃতি জারি করে বলে, 'পাকিস্তানি সেনা ট্রেনে সওয়ার ছিল। তাই ওই বিস্ফোরণ ঘটানো হয়। অনেক সৈনিক মারা গিয়েছেন। আহত হয়েছেন অনেকে। ট্রেনের ছয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। বালুচিস্তান রিপাবলিকান গার্ডস হামলার দায় নিচ্ছে এবং ঘোষণা করছে, বালুচিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত এমন হামলা চলবে'।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পুলিশ, সেনা। উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেলেও, কারও প্রাণহানি হয়েছে বলে পাকিস্তান সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। চলতি বছরের মার্চ মাস থেকে বালুচিস্তানে পর পর নাশকতার ঘটনা ঘটছে। এর আগে, বালুচিস্তান লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেসই হাইজ্যাক করে। ২০২৩ সালেও দু’দু’বার হামলা হয় জাফর এক্সপ্রেসে। ২০১৬ সালেও জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটায় বালোচ লিবারেশন আর্মি। সেবার ছ’জন মারা যান। আহত হন ১৯ জন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget