এক্সপ্লোর

AIIMS Fire : দিল্লি এইমসে ভয়াবহ অগ্নিকাণ্ড, লড়াই চালাচ্ছে দমকলের ৮টি ইঞ্জিন

Fire At AIIMS Delhi : সূত্রের খবর, হাসপাতালের এন্ডোস্কোপি বিভাগে আগুন চোখে পড়ে।

নয়াদিল্লি : সপ্তাহের প্রথমদিনই ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। দিল্লি এইমসে (AIIMS ) ভয়াবহ আগুন লেগে যায়। আগুন নেভাতে লড়াই  চালাচ্ছে দমকলের ৮টি ইঞ্জিন। 

কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সূত্রের খবর, বেলা ১১:৫৪ নাগাদ আগুন লাগে। হাসপাতালের এন্ডোস্কোপি বিভাগে আগুন চোখে পড়ে। হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, আগুন লাগার জন্য কিছুক্ষণ বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি পরিষেবা ।

শেষ পাওয়া খবর অনুসারে, রোগীদের বের করে আনার চেষ্টা চালানো হয়েছে । রোগীদের মধ্যে কেউই ক্ষতিগ্রস্ত হননি বলেই জানা গিয়েছে। খেয়াল রাখা হচ্ছে ভিতরে  যাতে কেউ আটকে না পড়েন। গলগল করে বেরিয়ে আসা ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্য়ে।  প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।  

AIIMS সূত্রে খবর, হাসপাতালের ভূগর্ভস্থ ট্যাঙ্কের জলও আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক জানান, "অগ্নিকাণ্ডের সময়, দুজন রোগীর এন্ডোস্কোপি  চলছিল। এই দুই রোগীকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে। এছাড়াও হাসপাতালে অপেক্ষমাণ ৯০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে" তবে, কতজন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে কোনও সরকারি পরিসংখ্যান জানা যায়নি।  

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  আইসিইউতে থাকা  ৬ জন সহ আরও ৩০ জন রোগীকে এবি ২ ওয়ার্ড থেকে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার, নার্সিং স্টাফ এবং গার্ডরা ধোঁয়া বের করে দেওয়ার জন্য তড়িঘড়ি দোতলার জানালার কয়েকটি কাচ ভেঙে ফেলে। 

এলাকাটি ধোঁয়ায় ভরে যাওয়ায়  এক তলার শিশু ও প্রাপ্তবয়স্কদের জরুরি ওয়ার্ডের সমস্ত রোগীদেরও সরিয়ে নেওয়া হয়। রোগীদের মধ্যে কয়েকজনকে কাছের সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, দো-তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটারে তখনও কাজ চলছিল এবং সেখান থেকেও রোগীদের সরিয়ে নেওয়া হয়।  

 

আরও পড়ুন : ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে বর্ধমানকে রক্ষা করেছিলেন শিব, পড়ুন ১০৮ শিবমন্দিরের মাহাত্ম্য আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget