এক্সপ্লোর

Jhansi Hospital Fire : হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে মৃত্যু ১০ শিশুর, চারিদিকে হাহাকার

ঝাঁসির ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের বিভাগেই আগুন লাগে।

ঝাঁসি : আগুনের গ্রাসে ১০ শিশু। উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর পরিণতি হল। শুক্রবার ঝাঁসির একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর । উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। ঝাঁসির ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের বিভাগেই আগুন লাগে। দমকলকর্মীদের ধারণা, শর্টসার্কিট থেকেই এই আগুন। 

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের  নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ নিকু-তে আগুন লাগে। এমনই ভয়াবহ ছিল আগুন ১০ শিশুর মৃত্যু ঠেকানো যায়নি। চিকিৎসকরা যুদ্ধাকালীন তৎপরতায় রোগীদের অনেককে বাইরে বার করতে সক্ষম হন।অনেক শিশুকেই নিরাপদ জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়েছে। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড , তদন্ত করছে যোগী সরকার।  

উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, নিকু-তে অক্সিজেন কনসেন্ট্রেটারের ভিতরে একটি শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। আর সম্ভবত তা থেকেই এই ভয়াবহ আগুন। হাসপাতাল সূত্রে খবর, কমপক্ষে  ৫৪ টি শিশু সদ্যোজাতদের জন্য ওই বিশেষ বিভাগে ভর্তি ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তৎপর হন হাসপাতালের ডাক্তাররা। তাঁরা ৪৪ জন নবজাতককে উদ্ধার করেন। হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় জানা গিয়েছে।  বাকি তিনজনকে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।  চিকিৎসকদের যুদ্ধকালীন তথপরতায় উদ্ধার কাজ চালানো ও চিকিৎসা করার অনুরোধ করেন।   যোগী সরকারের তরফে মৃত শিশুদের  পরিবারকে  ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে । গুরুতর আহতদের দেওয়া হবে ৫- হাজার টাকা করে।  মুখ্যমন্ত্রী বিভাগীয় কমিশনার এবং ঝাঁসির ডিআইজিকে ১২ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। ঘটনায শোকপ্রকাশ করেছেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

"উত্তর প্রদেশের ঝাঁসির মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজে দুর্ঘটনায়  নবজাতকদের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। ঈশ্বর শোকাহত পিতামাতা এবং পরিবারকে এই নির্মম আঘাত সহ্য করার শক্তি দিন। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” লিখেছেন রাষ্ট্রপতি মুর্মু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget