এক্সপ্লোর

Odisha Student Self-Immolation: ছাত্রী মৃত্যুতে অগ্নিগর্ভ ওড়িশা, প্রতিবাদ থামাতে জলকামান, 'ওকে মেরে ফেলা হয়েছে' দাবি বাবার

Odisha Massive Protest :বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শনিবার বালেশ্বরে ফকিরমোহন কলেজের ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন B.Ed-এর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।

বালাসোর: নিজের সম্মান বাঁচাতে দ্বারস্থ হয়েছিলেন কলেজ কর্তৃপক্ষের। সাড়া মেলেনি। বসেছিলেন পথে। মেলেনি সমাধান। শেষমেষ অন্যায়ের প্রতিবাদে নিজের গায়েই আগুন লাগিয়েছিলেন ওড়িশার বিএড পাঠরতা। জীবন্ত দগ্ধ হয়েছিলেন কলেজ ক্যাম্পাসে। শরীরের ৯০ শতাংশ জ্বলে-গলে গিয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাতেই মারা গিয়েছেন বালেশ্বরের ফকির মোহন কলেজের বি.এডের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলার প্রতিবেশী রাজ্য। বিজেপি শাসিত ওড়িশার এই ভয়ঙ্কর ঘটনা গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে। 'জাস্টিস' চেয়ে রাজপথে নেমেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদের আগুন দিকে দিকে। 

বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শনিবার বালেশ্বরে ফকিরমোহন কলেজের ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন B.Ed-এর দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সহপাঠী শেষ হয়ে গিয়েছে দগ্ধ হয়ে, বীভৎস সেই দৃশ্য ভুলতে পারছেন না কলেজের পড়ুয়ারা। মাত্র ২০ বছরের মেয়েকে হারিয়ে শোকে-ক্রোধে থরথর করে কাঁপছেন মৃতার বাবা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনাটিকে 'ষড়যন্ত্র' বলে দাবি করেছেন তিনি। কলেজ কর্তৃপক্ষের অবহেলা মেয়েকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে বলে দাবি করছেন তিনি।  তিনি বলেন, " আমার মেয়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কাজ করছিল। কলেজে সবসময় সে সরব থাকত, তাই ওকে টার্গেট করা হয়েছিল। সবাই ওকে জোর করে মেরে ফেলল। এটা কি খুন নয়? ওরা ওকে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য করেছিল। কেন ওকে প্রিন্সিপালের ঘরে একা ডাকা হয়েছিল? ওই ঘরে কী ঘটেছিল? আমাদের কেন জানানো হয়নি?" , প্রশাসনের কাছে জবাব দাবি করেছেন মৃতা ছাত্রীর বাবা। তিনি আরও বলেন, "আমার মেয়ে পুরোপুরি মুখ খোলেনি কিন্তু জানিয়েছিল, অভিযুক্ত তাকে চাপ দিচ্ছে।"

অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল ওই ছাত্রী কিন্তু ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে, অপমান এবং হয়রানির শিকার হন বলেই অভিযোগ। বুধবার এই ঘটনার প্রতিবাদে ওড়িশায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । বিজু জনতা দলের (বিজেডি) কর্মীরা ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার বাইরে  বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজের পদত্যাগ দাবি করে। সঙ্গে ছিলেন সাধারণ মানুষও। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান  প্রয়োগ করে। 

বৃহস্পতিবার ওড়িশা বন‍্ধের ডাক দিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন বিজেপি-শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ঘটনার তদন্তে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে UGC.             

 

সেরা শিরোনাম

BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget