এক্সপ্লোর

Metro Dairy : মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই তদন্তের দাবি দিলীপের

Dilip Ghosh on Metro Dairy Case : রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রির অভিযোগ ওঠে। নামমাত্র দামে বিক্রির এই অভিযোগটি করেছিলেন অধীর চৌধুরী। তিনি শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন।

কলকাতা : মেট্রো ডেয়ারির শেয়ার জলের দরে সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রির অভিযোগ। এই মামলায় এবার সিবিআই তদন্তের দাবি জানালেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "সিবিআই এর ওপর লোকের ভরসা আছে। সিবিআই তদন্ত করতে রাজিও আছে। অতএব, যেভাবে নারদা, সারদার ওপর কোর্ট দায়িত্ব দিয়েছেন, মানুষের ইচ্ছার ওপরে গুরুত্ব দিয়ে এটারও তদন্ত দেওয়া উচিত। তা না হলে রাজ্য সরকারের এত বড় দুর্নীতি প্রকাশ্যে আসবে না।"

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি মেট্রো ডেয়ারি মামলার। ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জলের দরে সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রির অভিযোগ করা হয়েছিল। রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রির অভিযোগ ওঠে। নামমাত্র দামে বিক্রির এই অভিযোগটি করেছিলেন অধীর চৌধুরী। তিনি শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন। কংগ্রেস (Congress) নেতার করা জনস্বার্থ (PIL) মামলা নতুন মোড় নেয়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই, এমনটাই খবর।

এবিষয়ে অধীর চৌধুরী বলেন, "আদালত নির্দেশ দিলে সিবিআইকে তদন্ত কর‍তেই হবে। আদালতে আমি এটাই দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে মেট্রো ডেয়ারির একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে। কারণ মেট্রো ডেয়ারির সরকারি শেয়ার ছিল ৪৭ শতাংশ। সেটা বেসরকারি পুঁজিপতিকে বিক্রি করা হয়েছে মাত্র ৮৫ কোটি টাকায়। অথচ সেই বেসরকারি সংস্থা, যারা রাজ্যের থেকে ৪৭ শতাংশ শেয়ার কিনল, তারা ১৫ শতাংশ সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রি করে রোজগার করল ১৩৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এই গোটা চুক্তির মধ্যে দুর্নীতির ছায়া রয়েছে। আমার মনে হয়েছে, এর নিরপেক্ষ সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। জলের দরে বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এর সত্যতা জানা উচিত মানুষের।" 

যদিও এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তাঁদের কাজ অভিযোগ করা, তাঁরা করেছেন। কিন্তু তার মধ্যে কতখানি সত্যতা আছে সেটা রাজ্য সরকার দেখবে এবং মহামান্য আদালত রাজ্য , সরকারের বক্তব্য শুনবে। অধীরবাবুরা যা যা বলার, সমস্ত বলতে বলতে এসে কংগ্রেসটাকে বিধানসভায় শূন্যে নামিয়েছেন। ওঁরা কী বলছেন তার সঙ্গে বাস্তবের বোধহয় কোনও সম্পর্ক নেই। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget