এক্সপ্লোর

Microsoft Windows Launch : শীঘ্রই উইন্ডোজের নতুন ভার্সন আনছে মাইক্রোসফট, কী থাকবে চমক ?

এবার নেক্সট জেনারেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে চলেছে মাইক্রোসফট। শীঘ্রই বাজারে আসতে পারে জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

ওয়াশিংটন: এবার নেক্সট জেনারেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে চলেছে মাইক্রোসফট। শীঘ্রই বাজারে আসতে পারে জনপ্রিয় এই  অপারেটিং সিস্টেম। নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

সম্প্রতি ভার্চুয়াল ডেভেলপার কনফারেন্সে নাদেলা বলেন, ''শীঘ্রই উইন্ডোজে গত দশকের গুরুত্বপূর্ণ একটা আপডেট আনব আমরা। এই নতুন আপডেটের ফলে ডেভেলপারস ও ক্রিয়েটরদের জন্য আর্থিক সুযোগের ক্ষেত্র তৈরি হবে। আমি নিজে গত কয়েকমাস ধরে এই প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী।''

টেক সাইটগুলোর মতে, কিছু মাস ধরে নতুন একটা অ্যাপ স্টোরের ওপর কাজ করছে মাইক্রোসফট। মনে করা হচ্ছে, নতুন জেনারেশন উইন্ডোজে ইউজার ইন্টারফেসে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সত্য নাদেলা অ্যান্ড কোম্পানি। শোনা যাচ্ছে, এবার থার্ড পার্টি কমার্স প্লাটফর্মস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। তাই উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজার।

টেক ব্লগারদের মতে, এবার উইন্ডোজ ব্র্যান্ডিং থেকে বেরোতে পারে মাইক্রোসফট। একেবারে সরাসরি ইউজার ইন্টারফেসের নামেই চলতে পারে ব্র্যান্ডিং। সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ ১০ কথাটা আর ব্যবহার নাও করতে পারে টিম মাইক্রোসফট। সম্প্রতি কোম্পানির সিইও সত্য নাদেলার একটি উক্তিতে এই জল্পনা আরও হাওয়া পেয়েছে। যেখানে তিনি বলেন, ''আমরা নেক্সট জেনারেশন অফ উইন্ডোজ-এ আরও আকর্ষনীয় কিছু নিয়ে আসছি।''

টেক সাইট ভার্জ-এর মতে, মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমে কিছু পরিবর্তন আনতে চলেছে। কিছু অ্যাপ ছাড়াও ব্লু টুথ অডিও সাপোর্ট আরও ভালো করতে চাইছে কোম্পানি। উইন্ডোজের পরবর্তী জেনারেশনেও এই আপডেট দেখতে পারেন গ্রাহকরা। বিশ্বের সফটওয়্যার অপারেটিং মার্কেটে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উইন্ডোজ। অ্যাপলের সিকিউরিটি ভালো হলেও এখনও জনপ্রিয়তায় অনেক এগিয়ে উইন্ডোজ। সহজ ইউজার ইন্টারফেস হওয়ায় গ্রাহক সহজেই এই অপারেটিং সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারে। যা অন্যান্য অপারেটিং সিস্টেমে অতটা সহজে সম্ভব হয় না।

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget