এক্সপ্লোর

লকডাউনে অক্ষরজ্ঞান হল, ০ থেকে ১০ গুনতে শিখলেন পরিযায়ী শ্রমিকরা

রাজ্যের অন্য জায়গা থেকে কিংবা ভিনরাজ্য থেকে আসা শ্রমিকরা আটকে পড়েন অনেক জায়গায়। বিভিন্ন সরকারি স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় সরকারের তরফে।

জয়পুর: ভারত সরকার লকডাউন ঘোষণার ২ দিন আগে থেকেই রাজ্যে লকডাউন ঘোষণা করে রাজস্থান সরকার। ২২ মার্চ থেকে রাজস্থানে চলছে লকডাউন। এর জেরে সে-রাজ্যে আটকে বহু পরিযায়ী শ্রমিক। রাজ্যের অন্য জায়গা থেকে কিংবা ভিনরাজ্য থেকে আসা শ্রমিকরা আটকে পড়েন অনেক জায়গায়।  বিভিন্ন সরকারি স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয় সরকারের তরফে। কিন্তু কাজ বন্ধ, বাড়ি থেকে দূরে থেকে অস্থির হয়ে ওঠেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে তাঁদের ব্যস্ত রাখতে অভিনব উদ্যোগ নেওয়া হয় স্কুলের মাস্টারমশাইদের তরফে। লকডাউনে স্কুলের ক্লাস বন্ধ। কিন্তু শিক্ষকরা ক্লাস নিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের। কায়িক পরিশ্রম করা এই শ্রমিকদের অনেকেরই অক্ষরজ্ঞান নেই। এই পরিস্থিতিতে তাঁদের সাক্ষর করে তোলার প্রয়াস নিয়েছেন শিক্ষকরা। রাজস্থানের দোদিয়ানার একটি স্কুলে থাকা পরিযায়ী শ্রমিকদের এক মাসে নিজের নাম ও ০ থেকে ১০ অবধি শিখিয়েছেন তাঁরা, সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের এক শিক্ষক। করোনা পরিস্থিতিতে ওই স্কুলে আটকে ১৯ জন শ্রমিক। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, প্রথমে বাড়ি ফিরতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছিলেন শ্রমিকরা। পরে তাঁদের বোঝানো হয় এই সময়টা ভাল কাজে ব্যবহার করতে। তারপরই শুরু হয় তাঁদের পড়ানো। এঁদের বেশিরভাগেরই বাড়ি রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে। মধ্যপ্রদেশ থেকেও অনেকে এসেছেন। মেঘাদণ্ড গ্রামে চাষবাসের কাজের জন্যই এসেছিলেন এঁরা। দেশজুড়ে লকডাউন হওয়ার পর থেকে ওই স্কুলেই তাঁদের বাস।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget