এক্সপ্লোর

কোথায় হবে স্কুল-কলেজ-হাসপাতাল? অগাস্টেই কাশ্মীর পরিদর্শনে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক দল

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এই প্রথম কাশ্মীর যাচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের একটি দল।

নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এই প্রথম কাশ্মীর যাচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের একটি দল। ভূ-স্বর্গের বিভিন্ন অঞ্চল চিহ্নিত করে সেখানে স্কুল-কলেজ তৈরি করা সম্ভব কিনা, সে বিষয়েই রিপোর্ট দেবেন সরকারি আধিকারিকরা। চলতি মাসের ২৭-২৮ অগস্ট ওই দলের কাশ্মীর যাওয়ার কথা জানিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “সচিব সহ শীর্ষ পদাধিকারিকদের একটি দল অগাস্টের ২৭-২৮ তারিখে কাশ্মীর উপত্যকা পরিদর্শনে যাবেন। সেখানে কোথায় স্কুল, কলেজ ও কারিগরি উন্নয়নমূলক প্রকল্প শুরু করা সম্ভব, তা দেখে আসবেন তাঁরা।” উপত্যকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সমস্ত সম্ভাবনার বিষয়েই তাঁদের এই কাশ্মীর পরিদর্শন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কাশ্মীরের পর জম্মু এবং লাদাখেও যাবে এই বিশেষ দল।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের আগে কেন্দ্র যে ধরনের সতর্কতা এবং পদক্ষেপ নিয়েছে, তা একটি ‘দায়িত্বশীল সরকারের পরিচায়ক’, মত নাকভির। সরকার কি কোনও ভাবে তাদের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হাটবে? সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর সাফ জবাব, “মোদী সরকার অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই।” কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হওয়ার কারণে ভূ-স্বর্গে উন্নয়নের সব রাস্তাই খুলে গিয়েছে। লেহ্, লাদাখ, কার্গিল, জম্মু ও কাশ্মীর এই সব অঞ্চলেই স্কুল-কলেজ তৈরি করা থেকে শুরু করে হাসাপাতাল নির্মাণ, সবই সরকার করবে বলে জানিয়েছেন নকভি।

এই প্রসঙ্গেই মন্ত্রী বিরোধীদের একহাত নিয়ে বলেন, “৩৭০ ধারা বিলোপের পর অনেক বিরোধী বন্ধুই মনে করেছিলেন আগুন জ্বলবে। কিন্তু আসলে ঘটেছে তার উল্টোটাই।” তাঁর দাবি, বিরোধীরা তাঁদের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই সরকারে সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মন্ত্রী আরও একধাপ এগিয়ে গিয়ে বলেন, “মানুষ বুঝতে পেরেছে আর্টিকেল ৩৭০-ই তাঁদের উন্নয়নে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এতদিন এই কারণেই এখানকার (জম্মু-কাশ্মীর) মানুষ বঞ্চিত হয়েছে।” উপত্যকার মানুষ সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মুখতার আব্বাস নকভি।

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget