এক্সপ্লোর

প্যারোলে থাকাকালে নিখোঁজ ১৯৯৩ এর মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী ‘ডক্টর বম্ব’কে কানপুরে গ্রেফতার করল উত্তরপ্রদেশের এসটিএফ

তাকে শর্ত দেওয়া হয়েছিল, প্যারোলে থাকাকালে রোজ আগরিপাড়া থানায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে হাজিরা দিতে হবে। কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত সময় থানায় যায়নি সে। দুপুরে তার ৩৫ বছরের ছেলে থানায় এসে সে নিখোঁজ বলে জানায়।

মুম্বই: প্যারোলে থাকার মধ্যেই নিখোঁজ ১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে কানপুরে ধরা পড়ল। ওই মামলায় তার যাবজ্জীবন কারাবাস হয়েছিল। রাজ্য পুলিশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ৬৮ বছর বয়সি জালিস আনসারি নামে বিস্ফোরণ মামলায় দোষী ঘোষিত ব্যক্তি রাজস্থানের আজমেড় সেন্ট্রাল জেল থেকে ২১ দিনের প্যারোলে বেরয়। কথা ছিল, শুক্রবার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে সে। কিন্তু গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হয় সে। মুম্বইয়ের আগরিপাড়া থানায় নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত রিপোর্ট দায়ের করা হয়। আগরিপাড়ার মোমিনপুরার বাসিন্দা আনসারি দেশব্যাপী অনেক বিস্ফোরণেই জড়িত বলে সন্দেহ। ‘ডক্টর বম্ব’ নামেও পরিচিত সে। তাকে শর্ত দেওয়া হয়েছিল, প্যারোলে থাকাকালে রোজ আগরিপাড়া থানায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে হাজিরা দিতে হবে। কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত সময় থানায় যায়নি সে। দুপুরে তার ৩৫ বছরের ছেলে থানায় এসে সে নিখোঁজ বলে জানায়। অভিযোগনামায় সে দাবি করে, আনসারি ভোরে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনকে জানায়, সে নমাজ পড়তে যাচ্ছে, কিন্তু বেরিয়ে আর ফেরেনি। ছেলের বক্তব্যের ভিত্তিতে আগরিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়। আনসারির খোঁজে ব্যাপক তল্লাসিতে নামে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা, মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন স্কোয়াড। আনসারির বিরুদ্ধে সিমি, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখা, তাদের বোমা তৈরির কৌশল শেখানোর অভিযোগ রয়েছে। মুম্বইয়ে ২০০৮ এর বিস্ফোরণের ব্যাপারে তাকে ২০১১-য় এনআইএ জেরা করেছিল বলে জানিয়েছেন জনৈক পুলিশকর্তা।

সেরা শিরোনাম

Road Accident News: নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget