এক্সপ্লোর

১০০ দিনে ৩৭০ বাতিল সহ একাধিক ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে, জাতীয় সুরক্ষা, উন্নয়ন আর মোদি সরকার সমার্থক, ট্যুইট অমিত শাহের

গত ৩০ মে কেন্দ্রে দ্বিতীয় দফায় ইনিংস শুরু করে মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তারা। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রের যাবতীয় সিদ্ধান্তকে ইতিবাচক বলে তুলে ধরে ব্যাপক প্রচার চালানো হবে।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকার জাতীয় সুরক্ষা, উন্নয়ন ও গরিবের মঙ্গলে সঙ্গে ‘সমার্থক’ বলে মন্তব্য করলেন অমিত শাহ। দ্বিতীয় দফায় কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে ট্যুইট করে তিনি দাবি করেছেন, সমাজের প্রতিটি অংশের কাছে মোদি সরকার আশার প্রতীক হয়ে উঠেছে। একগুচ্ছ ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত ১০০ দিনে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সহ একাধিক ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে। প্রতিটি ভারতবাসী গত ৭০ বছর ধরে এই সিদ্ধান্তগুলির অপেক্ষায় ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকেই বাহবা দিয়েছেন অমিত, যিনি বিজেপি সভাপতিও। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, ৩৫ এ ধারা বাতিল বা মুসলিম মহিলাদের তিন তালাকের অভিশাপ থেকে মুক্তি দেওয়া, বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) সংশোধন করে দেশের সুরক্ষা মজবুত করা হোক, যাবতীয় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মোদির স্পষ্ট, নির্নায়ক নেতৃত্বের ফল। আমি প্রধানমন্ত্রী মোদিজি ও মন্ত্রিসভায় আমার সব সহকর্মীকে দ্বিতীয় মোদি সরকারের ঐতিহাসিক ১০০ দিন পূর্তিতে অভিনন্দন জানাই। মোদি সরকার আমাদের দেশের উন্নয়ন, কল্যাণ ও নিরাপত্তায় যে কোনও চেষ্টাই বাকি রাখবে না, সেই আশ্বাসও দেশবাসীকে দিলাম। প্রধানমন্ত্রীর প্রশংসায় ট্যুইটে "#MODIfied100" হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। গত ৩০ মে কেন্দ্রে দ্বিতীয় দফায় ইনিংস শুরু করে মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তারা। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রের যাবতীয় সিদ্ধান্তকে ইতিবাচক বলে তুলে ধরে ব্যাপক প্রচার চালানো হবে।

সেরা শিরোনাম

Road Accident News: নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
নামকরণের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ গাড়ির, নিমেষে শেষ একই পরিবারের ৩ জন
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget